উদ্দীপকের 'A [গণিত] উদ্ভিদ গ্রুপটির বৈশিষ্ট্য- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] উদ্ভিদটি হলো Riccia যা Bryophyta বিভাগের উদ্ভিদ। নিচে উদ্ভিদ গ্রুপটির অর্থাৎ ব্রায়োফাইটার বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- ১. ব্রায়োফাইটা বহুকোষী উদ্ভিদ। এরা অপুষ্পক ও অবীজী অর্থাৎ এদের ফুল, ফল ও বীজ হয় না। ২. ব্রায়োফাইটার প্রধান দেহ গ্যামেটোফাইটিক তথা হ্যাপস্নয়েড। গ্যামিটোফাইট স্বতন্ত্র ও স্বভোজী। ৩. নিম্নশ্রেণির ব্রায়োফাইট বিষমপৃষ্ঠীয় থ্যালাসবৎ (Riccia) ও উচ্চশ্রেণির দেহ নরম কান্ড ও পাতায় বিভক্ত (Semibarbula)। ৪. এদের দেহে কখনোই মূল থাকে না, তবে মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড ও কখনো কখনো বহুকোষী রোম বা শল্ক থাকে। ৫. এদের জননাঙ্গ জটিল ও বহুকোষী, একস্তর বিশিষ্ট বন্ধ্যা কোষের আবরণে আবৃত থাকে। ৬. এদের পুংজননাঙ্গকে অ্যান্থেরেডিয়াম ও স্ত্রীজননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে। অ্যাম্বেরেডিয়াম গোলাকার, নাসপাতি আকৃতির, বেলনাকার বা গদাকার ও. আর্কিগোনিয়াম ফ্লাস্ক আকৃতির হয়ে থাকে। ৭. এদের যৌনজনন উগ্যামাস প্রকৃতির। অর্থাৎ বড়ো নিশ্চল স্ত্রীগ্যামিটের (ডিম্বাণু) সাথে ক্ষুদ্র ও সচল পুংগ্যামিটের (শুক্রাণুর) মিলন ঘটে। আমজাত ৮. নিষেকের ফলে সৃষ্ট ডিপস্নয়েড ডিম্বাণু বা উস্পোর থেকে ব্রায়োফাইটে বহুকোষী ভূণ গঠিত হয় এবং স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে। ন ৯. নিম্নশ্রোণির ব্রায়োফাইটার স্পোরোফাইট খুবই সরল এবং একটি স্পোর থলি নিয়ে গঠিত। উন্নত ব্রায়োফাইটের স্পোরোফাইট পদ, সিটা ও ক্যাপসিউলে বিভক্ত।
HSC Biology 1st Paper Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা ℹ️ · সৃজনশীল
উদ্দীপকের 'A উদ্ভিদ গ্রুপটির বৈশিষ্ট্য- ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
