উদ্দীপকের উদ্ভিদটির অভ্যন্তরীণ গঠন বিশ্লেষণ করে এর আত্তীকরণ ও সঞ্চয়ী অঞ্চলের কাজ মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের উদ্ভিদ অর্থাৎ Riccia-র অভ্যন্তরীণ গঠন বিশ্লেষণ করে এর আত্তীকরণ ও সঞ্চয়ী অঞ্চলের কাজ মূল্যায়ন করা হলো- থ্যালাসের অভ্যন্তর তিনটি অঞ্চলে বিভক্ত: যথা- (i) উপরের দিক ক্লোরোপ্লাস্ট যুক্ত ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল, (ii) নিচের দিকে বর্ণহীন সঞ্চয়ী অঞ্চল এবং (iii) নিম্নত্বক। (i) ফটোসিনথেটিক/আত্তীকরণ অঞ্চল: থ্যালাসের উপরের দিকে ক্লোরোপ্লাস্টযুক্ত কোষগুলো খাড়াভবে সজ্জিত থেকে এ অঞ্চল গঠিত। এ অংশের কোষগুলো ক্লোরোপ্লাস্টযুক্ত। তাই এ স্তরে খাদ্য প্রস্তুত হয়ে থাকে। এরা স্তরে স্তরে সজ্জিত হয়ে বহু পৃথক পৃথক ফিলামেন্ট সৃষ্টি করে। ফিলামেন্টের ফাঁকে নালির ন্যায় বায়ুপূর্ণ অংশগুলোকে বায়ুপ্রকোষ্ঠ বলে। বায়ুপ্রকোষ্ঠগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বায়ু রন্ধ্রের মাধ্যমে বাইরের সাথে যোগাযোগ স্থাপন করে। ফিলামেন্টের অগ্রস্থ কোষটি ক্লোরোপ্লাস্টবিহীন এবং এটি এপিডার্মিস/ঊর্ধ্বত্বক সৃষ্টি করে। (ii) সঞ্চয়ী অঞ্চল: থ্যালাসের নিম্নভাগে বর্ণহীন প্যারেনকাইমা কোষ নিয়ে এ অঞ্চল গঠিত। এ অঞ্চলে কোনো বায়ুপ্রকোষ্ঠে নেই। এ অঞ্চলে কোষে স্টার্চ জাতীয় খাদ্য সঞ্চিত থাকে। (iii) নিম্নত্বক: একসারি কোষ দিয়ে নিম্নত্বক গঠিত। নিম্নত্বক সুগঠিত। নিম্নত্বক থেকে বহু এককোষী রাইজয়েড ও বহুকোষী শল্ক বা স্কেল নির্গত হয়।
HSC Biology 1st Paper Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 6: ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা ℹ️ · সৃজনশীল
উদ্দীপকের উদ্ভিদটির অভ্যন্তরীণ গঠন বিশ্লেষণ করে এর আত্তীকরণ ও সঞ্চয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
৩. থ্যালাসের অঙ্কীয় দেশে বহুকোষী শল্ক, এককোষী মসৃণ ও অমসৃণ রাইজয়েড থাকে।
৪. থ্যালাসটি অভ্যন্তরীণভাবে আত্তীকরণ অঞ্চল ও সঞ্চয়ী অঞ্চল নিয়ে গঠিত।
৫. অন্তর্গঠনে অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক ও সুগঠিত নিম্নত্বক বিদ্যমান।
৬. সঞ্চয়ী অঞ্চল বর্ণহীন প্যারেনকাইমা কোষে গঠিত।
৭. স্পোরোফাইট সরল ও সম্পূর্ণরূপে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল।উত্তর
