উদ্দীপকে নির্দেশিত ১ম যৌগটির গঠন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত ১ম যৌগটি হলো স্টার্চ, যা আমরা প্রতিদিন বিভিন্ন খাবারের মাধ্যমে গ্রহণ করি। নিচে স্টার্চের গঠন বর্ণনা করা হলো- অ্যামাইলেজ ও অ্যামাইলো পেকটিন নামক দুটি পলিস্যাকারাইডের সমন্বয়ে গঠিত পদার্থ হলো স্টার্চ। উদ্ভিদে স্টার্চ সঞ্চিত পদার্থরূপে বিরাজ করে। ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সৃষ্ট চিনির অধিকাংশই পরিবর্তিত হয়ে স্টার্চ এ পরিণত হয়। অসংখ্য গ্লুকোজ অণু নিয়ে স্টার্চ গঠিত। অ্যামাইলেজের গ্লুকোজ অণুগুলো পরস্পর কার্বনের ১-৪ স্থানে সংযুক্ত হয়। সাধারণত ২০০ - ১০০০ গ্লুকোজ অণু নিয়ে একটি অ্যামাইলেজ তৈরি হয়। এর অণুশৃঙ্খল অশাখ, অ্যামাইলোপেকটিন সাধারণত ২০০০ -২০০০০ গ্লুকোজ অণুবিশিষ্ট হয়। অ্যামাইলোপেকটিনের গ্লুকোজ অণুগুলো কার্বনের ১-৪ বন্ধন ছাড়াও ৫-১, ৬ বন্ধনে যুক্ত থাকে। এর অণুশৃঙ্খল শাখান্বিত। আলু, ধান, গম, ভুট্টা, কলা ইত্যাদির স্টার্চে শতকরা ২২ ভাগ অ্যামাইলেজ এবং ৭৮ ভাগ অ্যামাইলোপেকটিন থাকে। স্টার্চের আণবিক সংকেত (C6H10O5)n।
HSC Biology 1st Paper Chapter 3: কোষ রসায়ন ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 3: কোষ রসায়ন ℹ️ · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত ১ম যৌগটির গঠন বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর