উদ্দীপকে উল্লেখিত জৈব প্রভাবকগুলোকে গঠন অনুসারে কীভাবে শ্রেণিবিন্যাস করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জৈব প্রভাবক হলো এনজাইম। এনজাইম প্রধানত প্রোটিনধর্মী। এনজাইমের কার্যকারিতা pH দ্বারা নিয়ন্ত্রিত। এরা তাপ প্রবণ, অধিক তাপে এনজাইম বিনষ্ট হয়ে যায়। গঠন অনুসারে এনজাইমসমূহকে ২ ভাগে শ্রেণিবিন্যস্ত করা যায়। নিচে তা ব্যাখ্যা করা হলো- ১. সরল এনজাইম: যে এনজাইমের সম্পূর্ণ অংশই শুধু প্রোটিন দিয়ে গঠিত তাকে সরল এনজাইম বলে। যেমন- সুক্রেজ, অক্সিডেজ। ২. যৌগিক বা সংযুক্ত এনজাইম: যে এনজাইমের প্রোটিন অংশের সাথে একটি অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকে যৌগিক এনজাইম বা কনজুগেটেড এনজাইম বলে। যেমন- FAD, NAD।
HSC Biology 1st Paper Chapter 3: কোষ রসায়ন ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 3: কোষ রসায়ন ℹ️ · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত জৈব প্রভাবকগুলোকে গঠন অনুসারে কীভাবে শ্রেণিবিন্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
যেকোনো রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে কিছুটা অতিরিক্ত শক্তির দরকার হয়। এ অতিরিক্ত শক্তিকে কার্যকরী শক্তি বলে। এনজাইম-সাবস্ট্রেটের কার্যকরী শক্তি কম। তাই কম কার্যকরী শক্তিসম্পন্ন সাবস্ট্রেট অণু এনজাইমের সাথে যুক্ত হয়ে এনজাইম-সাবস্ট্রেট যৌগ সৃষ্টি করে, ফলে বিক্রিয়ার হার বেড়ে যায়। এভাবে এনজাইমের ক্রিয়া সমাপ্ত হয়।