উদ্দীপকের দ্বিতীয় উপাদান-এর রাসায়নিক গঠনসহ প্রকারভেদ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় উপাদানটি হলো সঞ্চিত খাদ্য, যা মূলত শর্করা বা কার্বোহাইড্রেট। এই উপাদানটি উদ্ভিদে স্টার্চ এবং প্রাণীতে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। নিচে উপাদানগুলোর রাসায়নিক গঠনসহ প্রকারভেদ বিশ্লেষণ করা হলো- স্টার্চ এর রাসায়নিক গঠন : অ্যামাইলোজ এবং অ্যামাইলো পেকটিন নামক দুটি পলিস্যাকারাইডের সমন্বয়ে গঠিত পদার্থ হলো স্টার্চ। উদ্ভিদে স্টার্চ সঞ্চিত পদার্থনূপে বিরাজ করে। ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সৃষ্ট চিনির অধিকাংশই পরিবর্তিত হয়ে স্টার্চ-এ পরিণত হয়। অসংখ্য গ্লুকোজ অণু নিয়ে স্টার্চ গঠিত। অ্যামাইলেজের গ্লুকোজ অণুগুলো পরস্পর কার্বনের ১-৪ স্থানে সংযুক্ত হয়। সাধারণত ২০০ থেকে ১০০০ গ্লুকোজ অণু নিয়ে একটি অ্যামাইলেজ তৈরি হয়। এর অণু শৃঙ্খল অশাখ। অ্যামাইলোপেকটিন সাধারণত ২০০০ থেকে ২,০০,০০০ গ্লুকোজ অণুবিশিষ্ট হয়। অ্যামাইলোপেকটিনের গ্লুকোজ অণুগুলো কার্বনের ১-৪ বন্ধন ছাড়াও [গণিত] -১, ৬ বন্ধনে যুক্ত থাকে। এর অণু শৃঙ্খল শাখান্বিত। আলু, ধান, গম, ভুট্টা, কলা ইত্যাদির স্টার্চে শতকরা ২২ ভাগ অ্যামাইলোজ এবং ৭৮ ভাগ অ্যামাইলোপেকটিন থাকে। স্টার্চের আণবিক সংকেত [গণিত] । গাঠনিক সংকেত: [চিত্র] গ্লাইকোজেনের রাসায়নিক গঠন : গ্লাইকোজেন হলো একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড। এটি প্রাণিদেহের প্রধান সঞ্চিত খাদ্য উপাদান হলেও সায়ানোব্যাকটেরিয়া (নীলাভ সবুজ শৈবাল) ও কতিপয় ছত্রাকের (ইস্ট) সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে। গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হলো [গণিত] -D গ্লুকোজ। অ্যামাইলোপেকটিনের মতো এর অনু শৃঙ্খল ও শাখান্বিত। [গণিত] লিংকেজের মাধ্যমে শাখার সৃষ্টি হয়। প্রতি শাখায় সাধারণত ১০ থেকে ২০টি গ্লুকোজ অণু থাকে। হাইড্রোলাইসিস শেষে গ্লাইকোজেন হতে কেবল [গণিত] -D গ্লুকোজ অণু পাওয়া যায়। [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 3: কোষ রসায়ন ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 3: কোষ রসায়ন ℹ️ · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় উপাদান-এর রাসায়নিক গঠনসহ প্রকারভেদ বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
গ্লাইকোজেনের রাসায়নিক গঠন : গ্লাইকোজেন হলো একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড। এটি প্রাণিদেহের প্রধান সঞ্চিত খাদ্য উপাদান হলেও সায়ানোব্যাকটেরিয়া (নীলাভ সবুজ শৈবাল) ও কতিপয় ছত্রাকের (ইস্ট) সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে।
গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হলো -D গ্লুকোজ। অ্যামাইলোপেকটিনের মতো এর অনু শৃঙ্খল ও শাখান্বিত। লিংকেজের মাধ্যমে শাখার সৃষ্টি হয়। প্রতি শাখায় সাধারণত ১০ থেকে ২০টি গ্লুকোজ অণু থাকে। হাইড্রোলাইসিস শেষে গ্লাইকোজেন হতে কেবল গ্লুকোজ অণু পাওয়া যায়।
