ইনসুলিন কোন ধরণের পদার্থ?
ক. নিউক্লিক এসিড
খ. চর্বি
গ. শর্করা
ঘ. আমিষ
উত্তর: আমিষ
ব্যাখ্যা: ইনসুলিন হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন, এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স-এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়। ইনসুলিন খুব পুরানো প্রোটিন যা কয়েক বিলিয়ন বছর আগে উদ্ভাবিত হয়েছে।
HSC Biology 1st Paper Chapter 3: কোষ রসায়ন ℹ️ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 3: কোষ রসায়ন ℹ️ · MCQ