প্রথম ছাত্র কর্তৃক অনুসৃত অ্যানালাইটিক্যাল পদ্ধতিটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ১ম ছাত্র 2 ml. দ্রবণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। এ কারণে এটি সেমিমাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি। নিম্নে পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- ১. ব্যবহৃত যন্ত্রপাতি: টেস্টটিউব, ড্রপার, রিয়েজেন্ট বোতল, ওয়াশ বোতল। ২. সেমি-মাইক্রো বিশ্লেষণে অধঃক্ষেপ অপসারণ: সেন্ট্রিফিউজ টিউবে অধঃক্ষেপ এর নিচের অংশে জমা হবার পর ক্যাপিলারি ড্রপার দিয়ে তরল অপসারণ করা হয়। ৩. সেমি-মাইক্রো বিশ্লেষণে দ্রবণ উত্তপ্তকরণ: টেস্টটিউব বা সেন্ট্রিফিউজ টিউবের দ্রবণকে সরাসরি উত্তপ্ত করা বিপজ্জনক। উত্তপ্ত করার সময় টেস্টটিউবের মুখ অন্য শিক্ষার্থী বা নিজের দিকে যেন না থাকে। ৪. সেমি-মাইক্রো বিশ্লেষণে দ্রবণ গাঢ়করণ বা শুষ্ককরণ: এ পদ্ধতিতে গাঢ়করণ, 20 mL গাঢ়করণ টিউব এবং কোনো কিছু শুষ্ককরণের জন্য 3-8 mL আয়তনের ব্রুসিবল ব্যবহার করা হয়। সেমি-মাইক্রো স্কেলে [গণিত] যোগ : বর্তমানে সেমি-মাইক্রো পদ্ধতিতে অজৈব লবণের গুণগত বিশ্লেষণে [গণিত] এর পরিবর্তে থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করা হয়। থায়োঅ্যাসিটামাইড পানির সাথে বিক্রিয়া করে দ্রবণে [গণিত] উৎপন্ন করে। উৎপন্ন [গণিত] দ্রবীভূত অবস্থায় থাকে বিধায় পরিবেশ দূষিত হয় না। [গণিত] এজন্য সেমি-মাইক্রো পদ্ধতি নিরাপদ ও পরিবেশ বান্ধব অর্থাৎ ব্যবহারের ক্ষেত্রে কম ঝুঁকির রাসায়নিক দ্রব্য ও বিকল্প হিসেবে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়।
HSC Chemistry 1st Paper Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার ℹ️ · সৃজনশীল
প্রথম ছাত্র কর্তৃক অনুসৃত অ্যানালাইটিক্যাল পদ্ধতিটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


