(i) ও (ii) নং পদ্ধতি দুটির সুবিধা ও অসুবিধাগুলোর তুলনামূলক আলোচনা কর ।
উত্তর: উদ্দীপকের (i) ও (ii) নং পদ্ধতি দুটি যথাক্রমে মাইক্রো পদ্ধতি ও সেমিমাইক্রো পদ্ধতি। নিচে পদ্ধতি দুটির সুবিধা ও অসুবিধাগুলোর তুলনামূলক আলোচনা করা হলো- মাইক্রো পদ্ধতির সুবিধাসমূহ- ১. প্রস্তুতির জন্য কম সময় লাগে। ২. কম পরিমাণ নমুনা, দ্রাবক এবং বস্তু প্রয়োজন। ফলে কম পরিমাণ বর্জ্য তৈরি হয় এবং আর্থিকভাবে অনেকটা সাশ্রয় হয় । মাইক্রো পদ্ধতির অসুবিধাসমূহ- ১. খুবই সামান্য পরিমাণ বস্তুকে হ্যান্ডল করা সহজ হয় না। ২. ওজন ও আয়তন পরিমাপে খুব সুক্ষ্মতার প্রয়োজন হয়। ৩. যন্ত্রপাতি খুব ছোট আকারের হওয়ায় বাজারে পাওয়া যায় না এবং দামী। সেমিমাইক্রো পদ্ধতির সুবিধাসমূহ— ১.এ পদ্ধতি খুব সাধারণ এবং কম ব্যয়বহুল । ২. এতে মাইক্রো পদ্ধতির চেয়ে কম বর্জ্য তৈরি হয়। ফলে বর্জ্য সংরক্ষণ ও পরিত্যাগ সহজ হয় । ৩. তিনটি বিশ্লেষণ পদ্ধতির মধ্যে এটি অধিক জনপ্রিয়। কারণ এতে সময় কম প্রয়োজন হয় এবং ফলাফল অধিক নির্ভরযোগ্য। ৪. পরিবেশ দূষণের ঝুঁকি কম থাকে । সেমিমাইক্রো পদ্ধতির অসুবিধাসমূহ- ১. অতিসূক্ষ্ম গবেষণার কাজে এ পদ্ধতি কার্যকর নয়। ২. মাইক্রো পদ্ধতির চেয়ে বেশি নমুনা ব্যবহার হওয়ায় অপচয় বেশি ও বর্জ্য অধিক উৎপন্ন হয় । ৩. পরিবেশ দূষণ মাইক্রো পদ্ধতি অপেক্ষা বেশি হওয়ায় এটি পরিবেশ বান্ধব নয় ।
HSC Chemistry 1st Paper Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 1: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার ℹ️ · সৃজনশীল
(i) ও (ii) নং পদ্ধতি দুটির সুবিধা ও অসুবিধাগুলোর তুলনামূলক আলোচনা কর ।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


