কাঁচের তৈরি একটি উভোত্তল লেন্সকে কাঁচের চেয়ে বেশি প্রতিসরাঙ্কের মাধ্যমে রাখলে এটি কীরূপ আচরণ করবে? ব্যাখ্যা করো।
উত্তর: কাঁচের তৈরি একটি উভোত্তল লেন্সকে কাঁচের চেয়ে বেশি প্রতিসরণাঙ্কের মাধ্যমে রাখলে এটি অপসারী লেন্সের (অবতল লেন্স) মতো আচরণ করবে। লেন্স প্রস্তুতকারকের সূত্র অনুসারে, লেন্সের ফোকাস দূরত্ব হলে, [গণিত] যেখানে, [গণিত] হলো কাঁচের প্রতিসরণাঙ্ক এবং [গণিত] হলো মাধ্যমের প্রতিসরণাঙ্ক। উভোত্তল লেন্সের জন্য [গণিত] রাশিটি ধনাত্মক। প্রশ্নমতে, লেন্সটিকে কাঁচের চেয়ে বেশি প্রতিসরণাঙ্কের মাধ্যমে রাখা হয়েছে, অর্থৎ [গণিত] । সুতরাং, [গণিত] । ফলে, [গণিত] রাশিটি ঋণাত্মক হবে। যেহেতু [গণিত] এর মান ঋণাত্মক, তাই ফোকাস দূরত্ব [গণিত] ঋণাত্মক হবে। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক এবং অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক। তাই উভোত্তল লেন্সটি অপসারী লেঙ্গের (অবতল লেঙ্গ) মতো আচরণ করবে।
HSC Physics 2nd Paper Chapter 7: ভৌত আলোকবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 7: ভৌত আলোকবিজ্ঞান · সৃজনশীল
কাঁচের তৈরি একটি উভোত্তল লেন্সকে কাঁচের চেয়ে বেশি প্রতিসরাঙ্কের মাধ্যমে রাখলে এটি কীরূপ আচরণ করবে? ব্যাখ্যা করো।
উত্তর