অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক কিন্তু ২য় ইলেকট্রন আসক্তি ধনাত্মক কেন?
উত্তর: অক্সিজেনের যোজ্যতা স্তরের ( [গণিত] ) [গণিত] অরবিটালে 4টি ইলেকট্রন থাকে। এর যোজ্যতা স্তরে 1টি ইলেকট্রন যুক্ত করে [গণিত] আয়নে পরিণত করলে শক্তি নির্গত হয়, তাই প্রথম ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক হয়। কিন্তু অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। কারণ ২য় আসক্তির ক্ষেত্রে আগত নতুন ইলেকট্রন এবং পূর্ব থেকেই ঋণাত্মক চার্জযুক্ত [গণিত] আয়নের মধ্যে তীব্র ইলেকট্রন-ইলেকট্রন বিকর্ষণ বল কাজ করে। এই বিকর্ষণ বল অতিক্রম করে বাইরে থেকে একটি ইলেকট্রন [গণিত] অ্যানায়নের সাথে যুক্ত করে [গণিত] গঠন করতে চাইলে, বাইরে থেকে শক্তি সরবরাহ বা প্রয়োগ করতে হয় (তাপহারী প্রক্রিয়া)। যেহেতু এখানে শক্তি শোষিত হয়, তাই অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক কিন্তু ২য় ইলেকট্রন আসক্তি ধনাত্মক কেন?
উত্তর
