সমগোত্রীয় শ্রেণী কাকে বলে?
উত্তর: একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগসমূহকে এদের আণবিক ভরের ক্রমবর্ধমান সংখ্যামানে অর্থাৎ অণুস্থিত কার্বন পরমাণু সংখ্যার বৃদ্ধিক্রমে সারিবদ্ধ করে প্রত্যেক পাশাপাশি দুটি যৌগের মধ্যে যদি মিথিলিন ( [গণিত] ) মূলকের পার্থক্য থাকে এবং ঐ যৌগসমূহের সংযুক্তিকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তবে ঐ সারিকে ঐসব যৌগের সমগোত্রীয় শ্রেণি বলে। অ্যালকেন একটি সমগোত্রীয় শ্রেণি। এ শ্রেণির সাধারণ সংকেত হলো [গণিত] এবং n = 1, 2, 3 ইত্যাদি বসিয়ে মিথেন ( [গণিত] ), ইথেন ( [গণিত] ) ইত্যাদি সংকেত পাওয়া যায়।
HSC Chemistry 2nd Paper Chapter 3: পরিমাণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 3: পরিমাণগত রসায়ন · সৃজনশীল
সমগোত্রীয় শ্রেণী কাকে বলে?
উত্তর


