মিথানল ও মিথান্যাল সমগোত্রক নয়-ব্যাখ্যা কর।
উত্তর: একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগসমূহ যাদের প্রত্যেক পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন (-CH2-) মূলকের পার্থক্য থাকে তাদেরকে পরস্পরের সমগোত্রক বলা হয়। মিথানল (CH3 – OH) ও মিথান্যাল (HCHO) সমগোত্রক নয়। কারণ সাধারণ সংকেত আলাদা, কার্যকরী মূলক ভিন্ন এবং যৌগ দুটির মধ্যে কোন মিথিলিন (-CH2-) মূলকের পার্থক্য নেই। [চিত্র] এজন্য মিথানল ও মিথান্যাল সমগোত্রক নয়।
HSC Chemistry 2nd Paper Chapter 3: পরিমাণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 3: পরিমাণগত রসায়ন · সৃজনশীল
মিথানল ও মিথান্যাল সমগোত্রক নয়-ব্যাখ্যা কর।
উত্তর
এজন্য মিথানল ও মিথান্যাল সমগোত্রক নয়।

