(ii) নং উদ্দীপকের কোষ বিক্রিয়াটি যে ফুয়েল সেল এর জন্য প্রযোজ্য তার গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের (ii) নং কোষ বিক্রিয়াটি হাইড্রোজেন ফুয়েল সেল এর জন্য প্রযোজ্য। নিচে হাইড্রোজেন ফুয়েল সেল এর গঠন ও কার্যপ্রণালি বর্ণনা করা হলো – এ জাতীয় ফুয়েল সেলের নাম হাইড্রোজেন ফুয়েল সেল হলেও মূলত এটি হাইড্রোজেন-অক্সিজেন ফুয়েল সেল। এ সেলের নাম থেকেই স্পষ্ট হয় এর জ্বালানি হাইড্রোজেন ও অক্সিজেন। এ সেলের ধনাত্মক তড়িৎদ্বার তৈরি করা হয় গ্রাফাইটের সাহায্যে, তবে এর উপর Pt ধাতুর আস্তরণ থাকে। আর ঋণাত্মক তড়িৎদ্বারও তৈরি করা একই গ্রাফাইটের সাহায্যে, তবে এর আস্তরণ করা হয় Pt দ্বারা। এক্ষেত্রে Ni ও NiO প্রভাবকের ভূমিকা পালন করে থাকে। এ উভয় তড়িদদ্বারকে তড়িৎবিশ্লেষ্য KOH দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখা হয়। ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোেড তড়িৎদ্বারের বিক্রিয়া: [গণিত] [চিত্র] ধনাত্মক তড়িদদ্বার বা ক্যাথোডের বিক্রিয়া: [গণিত] দুটি তড়িদদ্বারের সামগ্রিক বিক্রিয়াকে যোগ করলে কোষ বিক্রিয়াটি : অ্যানোড তড়িদদ্বারের জারণ বিক্রিয়া : [গণিত] ক্যাথোড তড়িদদ্বারের বিজারণ বিক্রিয়া : [গণিত] সামগ্রিক কোষ বিক্রিয়া : [গণিত] ফুয়েলের জারণ বিক্রিয়ার শক্তি সরাসরি তড়িৎশক্তি হিসেবে পরিবর্তিত হয়। এ কোষের তাপমাত্রা 100° C বিধায় উৎপন্ন পানি বাষ্পে পরিণত হয়। 'এ বাষ্পকে সংগ্রহ করে ঘনীভূত করে পুনরায় তরল পানিতে পরিণত করে একে পুনরায় ব্যবহার করা হয়। এ কোষের তড়িৎ দক্ষতা প্রায় 98% এবং এটিকে প্রায় 1000 ঘণ্টা যাবৎ ব্যবহার করা যায়।
HSC Chemistry 2nd Paper Chapter 4: তড়িৎ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 4: তড়িৎ রসায়ন · সৃজনশীল
(ii) নং উদ্দীপকের কোষ বিক্রিয়াটি যে ফুয়েল সেল এর জন্য প্রযোজ্য তার …
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর
ধনাত্মক তড়িদদ্বার বা ক্যাথোডের বিক্রিয়া:
দুটি তড়িদদ্বারের সামগ্রিক বিক্রিয়াকে যোগ করলে কোষ বিক্রিয়াটি :
অ্যানোড তড়িদদ্বারের জারণ বিক্রিয়া :
ক্যাথোড তড়িদদ্বারের বিজারণ বিক্রিয়া :
সামগ্রিক কোষ বিক্রিয়া :
ফুয়েলের জারণ বিক্রিয়ার শক্তি সরাসরি তড়িৎশক্তি হিসেবে পরিবর্তিত হয়। এ কোষের তাপমাত্রা 100° C বিধায় উৎপন্ন পানি বাষ্পে পরিণত হয়। 'এ বাষ্পকে সংগ্রহ করে ঘনীভূত করে পুনরায় তরল পানিতে পরিণত করে একে পুনরায় ব্যবহার করা হয়। এ কোষের তড়িৎ দক্ষতা প্রায় 98% এবং এটিকে প্রায় 1000 ঘণ্টা যাবৎ ব্যবহার করা যায়।