কোষে লবণ সেতুর ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: কোষে লবণ সেতুর ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো- ১. এটি দুটি অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২. এটি দুটি অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করে একটি পূর্ণাঙ্গ কোষ গঠন করে। ৩. দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে। ৪. লবণ সেতুর কারণে কোনো তড়িৎদ্বারে অতিরিক্ত তড়িৎ আধান জমা হতে পারে না। তড়িৎদ্বারে অতিরিক্ত তড়িৎ আধান জমতে বাঁধার সৃষ্টি করে। ৫. সার্বক্ষণিক তড়িৎপ্রবাহ বজায় রাখতে সহায়তা করে।
HSC Chemistry 2nd Paper Chapter 4: তড়িৎ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 4: তড়িৎ রসায়ন · সৃজনশীল
কোষে লবণ সেতুর ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর
