মোলার দ্রবণের ঘনমাত্রা তাপমাত্রা নির্ভরশীল ব্যাখ্যা কর।
উত্তর: মোলারিটি হলো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। অর্থাৎ, মোলারিটি দ্রবণের আয়তনের উপর নির্ভরশীল। যেহেতু তাপমাত্রা পরিবর্তনে তরল দ্রবণের আয়তনের প্রসারণ বা সংকোচন ঘটে, তাই আয়তন পরিবর্তিত হওয়ার সাথে সাথে প্রতি লিটার দ্রবণে দ্রবের মোল সংখ্যা বা ঘনমাত্রাও পরিবর্তিত হয়। এ কারণেই মোলার দ্রবণের ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভরশীল।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
মোলার দ্রবণের ঘনমাত্রা তাপমাত্রা নির্ভরশীল ব্যাখ্যা কর।
উত্তর


