উদ্দীপকের (i) নং বিক্রিয়াটির কৌশল বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে (i) নং-এ- [গণিত] যৌগটি জলীয় KOH এর সাথে নিম্নরূপে বিক্রিয়া করে। [চিত্র] বিক্রিয়াটি দু'ধাপে ঘটে। প্রথম ধাপে 3° হ্যালাইড [গণিত] অণুটি ধীরে ধীরে বিয়োজিত হয়ে 3° কার্বোনিয়াম আয়ন ও হ্যালাইড আয়ন গঠন করে। দ্বিতীয় ধাপে ঐ কার্বোনিয়াম আয়ন দ্রুত নিউক্লিওফাইল যেমন [চিত্র]
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের (i) নং বিক্রিয়াটির কৌশল বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
বিক্রিয়াটি দু'ধাপে ঘটে। প্রথম ধাপে 3° হ্যালাইড অণুটি ধীরে ধীরে বিয়োজিত হয়ে 3° কার্বোনিয়াম আয়ন ও হ্যালাইড আয়ন গঠন করে। দ্বিতীয় ধাপে ঐ কার্বোনিয়াম আয়ন দ্রুত নিউক্লিওফাইল যেমন

উত্তর
সুতরাং A যৌগটি বিউটিন-2। এটি জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
যৌগের অণুতে পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক স্থানিক বিন্যাসের পার্থক্যহেতু তাদের ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য পরিলক্ষিত হলে তাদের স্টেরিও সমাণু বলে এবং এরূপ ধর্ম প্রদর্শনকে স্টেরিও সমাণুতা বলে। স্টেরিও সমাণুতা ২ প্রকার। যথা -
i. জ্যামিতিক (সিস-ট্রান্স) সমাণুতা এবং
ii. আলোক সমাণুতা।
বিউটিন-2 তে কোনো অপ্রতিসম কার্বন না থাকায় এটি আলোক সমাণুতা প্রদর্শন করে না। বিউটিন-2 তে দ্বিবন্ধন থাকায় এটি জ্যামিতিক বা সিস-ট্রান্স সমাণুতা দেখায়।
বিউটিন-2 এর জ্যামিতিক সমাণুতা নিম্নরূপ :
কোনো যৌগে কার্বন-কার্বন দ্বি-বন্ধন থাকলে কার্বন-কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব হয় না, তখন ভিন্ন কনফিগারেশন যুক্ত দুই ধরনের যৌগ অণু সৃষ্টি হয়, যাদেরকে সিস্-ট্রান্স সমাণু বলে। সিস্-ট্রান্স সমাণুর শর্ত-
১. যৌগকে অবশ্যই চাক্রিক বা দ্বি-বন্ধন যুক্ত হতে হবে।
২. দ্বি-বন্ধন যুক্ত যৌগের গঠন কাঠামো (ab) C = C (ab) হবে যেখানে a≠b।
উদ্দীপকের বিউটিন-2 সিস্-ট্রান্স সমাণুর দুটি শর্তই পূরণ করে সিস্-2-বিউটিন ও ট্রান্স-2-বিউটিন গঠন করে।



