সমুদ্রগামী জাহাজের ইস্পাত নির্মিত কাঠামোতে ম্যাগনেসিয়ামের ব্লক যুক্ত করা হয় কেন?
উত্তর: সমুদ্রের লবণাক্ত পানি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে, ফলে লোহার তৈরি জাহাজের কাঠামো সহজেই জারিত হয়ে মরিচা পড়ে। তড়িৎ রাসায়নিক সারিতে ম্যাগনেসিয়াম [গণিত] এর অবস্থান লোহা [গণিত] এর উপরে হওয়ায় এর জারণ বিভব লোহার চেয়ে বেশি। তাই জাহাজের ইস্পাতের কাঠামোর সাথে ম্যাগনেসিয়ামের ব্লক যুক্ত করলে তা অ্যানোড হিসেবে কাজ করে এবং নিজে জারিত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়। ফলে ইস্পাত কাঠামো ক্যাথোড হিসেবে মরিচা পড়ার হাত থেকে রক্ষা পায়। ধাতু রক্ষার এই কৌশলকে উৎসর্গীকৃত অ্যানোড বা ক্যাথোডিক প্রটেকশন বলে।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
সমুদ্রগামী জাহাজের ইস্পাত নির্মিত কাঠামোতে ম্যাগনেসিয়ামের ব্লক যুক্ত করা হয় কেন?
উত্তর


