'Y [গণিত] যৌগের অবস্থান সমাণুর ক্ষেত্রে উদ্দীপকের ২য় বিক্রিয়া সম্ভব নয়- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের Y যৌগটি হলো বিউট-1-আইন [গণিত] । Y যৌগের অবস্থান সমাণু হলো বিউট-2-আইন [গণিত] । বিক্রিয়ার নীতি: উদ্দীপকের ২য় বিক্রিয়াটি হলো টলেন্স বিকারকের সাথে বিক্রিয়া, যা প্রান্তীয় অ্যালকাইন শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। এই বিক্রিয়াটি সম্ভব হওয়ার মূল কারণ হলো প্রান্তীয় অ্যালকাইনের ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে সরাসরি যুক্ত হাইড্রোজেন পরমাণুর অম্লধর্মিতা। অ্যালকাইনের ত্রিবন্ধনযুক্ত কার্বন পরমাণু sp সংকরিত। sp সংকর অরবিটালে s চরিত্রের পরিমাণ ৫০%। s অরবিটাল নিউক্লিয়াসের কাছাকাছি থাকায় এর ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা বেশি। ফলে C ≡ C -H বন্ধনের ইলেকট্রন যুগল কার্বনের দিকে অধিক আকৃষ্ট হয় এবং হাইড্রোজেন পরমাণুটি প্রোটন ( [গণিত] ) হিসেবে সহজে অপসারিত হতে পারে। এই অম্লীয় হাইড্রোজেন টলেন বিকারকের দুর্বল ক্ষার ( [গণিত] ) দ্বারা প্রতিস্থাপিত হয়ে সিলভার অ্যালকাইনাইড লবণ তৈরি করে। বিউট-1-আইন (Y) এর ক্ষেত্রে: বিউট-1-আইন একটি টার্মিনাল অ্যালকাইন। এর গাঠনিক সংকেতে একটি অম্লীয় হাইড্রোজেন পরমাণু বিদ্যমান: [গণিত] এই অম্লীয় হাইড্রোজেন থাকার কারণে Y যৌগটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সাদা অধঃক্ষেপ (সিলভার বিউট-1-আইনাইড) উৎপন্ন করে। [চিত্র] বিউট-2-আইন (অবস্থান সমাণু) এর ক্ষেত্রে: বিউট-2-আইন। এর গাঠনিক সংকেতে ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে কোনো হাইড্রোজেন পরমাণু সরাসরি যুক্ত নেই- [গণিত] এখানে ত্রিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দুটিই অ্যালকাইল মূলক ( [গণিত] ) দ্বারা যুক্ত। ফলে এতে কোনো অম্লীয় হাইড্রোজেন পরমাণু নেই। যেহেতু টলেন বিকারকের সাথে বিক্রিয়ার জন্য অম্লীয় হাইড্রোজেন অপরিহার্য, তাই বিউট-2-আইন টলেন বিকারকের সাথে কোনো বিক্রিয়া করে না এবং কোনো সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয় না। [গণিত] No Reaction। সুতরাং, Y যৌগের অবস্থান সমাণু (বিউট- 2- আইন) এর ক্ষেত্রে উদ্দীপকের ২য় বিক্রিয়াটি সম্ভব নয়।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
'Y যৌগের অবস্থান সমাণুর ক্ষেত্রে উদ্দীপকের ২য় বিক্রিয়া সম্ভব নয়- ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
সংশ্লিষ্ট বিক্রিয়া (২য়):
সংশ্লিষ্ট বিক্রিয়া হতে বলা যায়, Y এর IUPAC নাম হলো বিউট-1-আইনউত্তর
বিউট-2-আইন (অবস্থান সমাণু) এর ক্ষেত্রে: বিউট-2-আইন। এর গাঠনিক সংকেতে ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে কোনো হাইড্রোজেন পরমাণু সরাসরি যুক্ত নেই-
এখানে ত্রিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দুটিই অ্যালকাইল মূলক () দ্বারা যুক্ত। ফলে এতে কোনো অম্লীয় হাইড্রোজেন পরমাণু নেই। যেহেতু টলেন বিকারকের সাথে বিক্রিয়ার জন্য অম্লীয় হাইড্রোজেন অপরিহার্য, তাই বিউট-2-আইন টলেন বিকারকের সাথে কোনো বিক্রিয়া করে না এবং কোনো সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয় না।
No Reaction।
সুতরাং, Y যৌগের অবস্থান সমাণু (বিউট- 2- আইন) এর ক্ষেত্রে উদ্দীপকের ২য় বিক্রিয়াটি সম্ভব নয়।

