কাচে অ্যানিলিং করা প্রয়োজন কেন?
উত্তর: আকৃতি দেওয়া দ্রব্যকে আঘাত ও তাপ সহনীয় করার জন্য অ্যানিলিং প্রক্রিয়ার মাধ্যমে পান দেওয়া হয়। গলিত কাচ থেকে উৎপাদিত নতুন আকৃতি বিশিষ্ট উত্তপ্ত কাচ দ্রব্যকে ধীরে ধীরে কক্ষ তাপমাত্রায় শীতলীকরণ প্রক্রিয়াকে অ্যানিলিং বা পান দেওয়া বলা হয়। কাচের অভ্যন্তরীণ পীড়ন হ্রস করার জন্য এ পদ্ধতি অত্যন্ত প্রয়োজনীয়। আকৃতি প্রাপ্ত উত্তপ্ত কাচের পণ্যকে দ্রুত ঠান্ডা করলে কাচের বাইরের অংশ ভেতরের অংশ অপেক্ষা অধিকতর দ্রুত তথা অসমভাবে ঠাণ্ডা হওয়ায় সহজেই কাচ ফেটে বা ভেঙ্গে যায়। পান দেওয়ার ফলে কাচ সুষম হয়। ফলে, কাচ তাপমাত্রাসহ ঘাতসহ ও টেকসই হয়। এজন্যই কাচ অ্যানিলিং করার প্রয়োজন হয়।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
কাচে অ্যানিলিং করা প্রয়োজন কেন?
উত্তর


