"A" ও "B" মৌলদ্বয়ের হাইড্রাইডের আকৃতির উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের A ও B মৌলদ্বয় যথাক্রমে অক্সিজেন (০) ও ফসফরাস (P)। মৌল দুটির হাইড্রাইড যথাক্রমে H2O ও PH3। নিচে মৌলদ্বয়ের হাইড্রাইডের আকৃতির উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব আলোচনা করা হলো- H2O অণুর উপর: H2O এর কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের সংকরণ sp3 প্রকারের। এ চারটি sp3 সংকর অরবিটালের দুটি অরবিটাল H2O অণুস্থ দুটি H পরমাণুর 1s অরবিটালের সাথে অধিক্রমিত হবে এবং অবশিষ্ট দুটি sp [গণিত] অরবিটালে অক্সিজেনের দুজোড়া নিঃসঙ্গ মুক্ত ইলেকট্রন অবস্থান করবে। ফলে H2O অণুর আকৃতি চতুস্তলকীয় না হয়ে ইংরেজি V অক্ষরের অনুরূপ হবে এবং ∠HOH বন্ধন কোণ 109°28′ এর অনেক নিচে 104.5° হয়। এখানে 1.p-1.p. বিকর্ষণ ঘটে। [চিত্র] সংকরিত অরবিটালের জোড় ইলেকট্রনই মুক্তজোড় ইলেকট্রন। VSEPR তত্ত্ব অনুসারে মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণ বন্ধনজোড় অপেক্ষা অধিক। অর্থাৎ, l.p.- l.p. > l.p. - b.p. > b.p. - b.p. এ কারণে sp3 সংকরণ হওয়া সত্ত্বেও বন্ধন কোণের মান মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে অনেক কম হয়। তাছাড়া P এর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ায় বন্ধনের ইলেকট্রনজোড়া P থেকে দূরে P-H বন্ধনের মাঝামাঝি অবস্থান করে। এতে বন্ধনজোড়-বন্ধনজোড় বিকর্ষণ H₂O-এর তুলনায় কম হয়। তাই H-P-H বন্ধন কোণের মানের অস্বাভাবিক হ্রাস ঘটে 93.3° হয়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
"A" ও "B" মৌলদ্বয়ের হাইড্রাইডের আকৃতির উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভ…
উদ্দীপক

Rajshahi · 2017
উত্তর
উত্তর
এ বিক্রিয়ার ক্ষেত্রে, প্রথম দিকে H2 ও I2 এর ঘনমাত্রা বেশি থাকায় সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকে। ফলে সময়ের সাথে সাথে HI এর ঘনমাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং HI এর বিয়োজন বিক্রিয়ার হার বৃদ্ধি পেতে থাকে। এক সময় উভয় বিক্রিয়ার হার সমান হয় এবং বিক্রিয়াটি সাম্যাবস্থা প্রাপ্ত হয়।উত্তর
অর্থাৎ 2p উপশক্তিস্তরে 4টি অরবিটাল বিদ্যমান। ফলে 2p উপস্তরের 4টি ইলেকট্রনের মধ্যে প্রথম ওটি একমুখী স্পিনে 3টি p অরবিটালে প্রবেশ করেছে এবং অবশিষ্ট ইলেকট্রনটি 2px অরবিটালে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করেছে। সুতরাং, উপরোক্ত হুন্ডের নীতি প্রদত্ত A মৌলে বা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে প্রতীয়মান হয়েছে।উত্তর
সংকরিত অরবিটালের জোড় ইলেকট্রনই মুক্তজোড় ইলেকট্রন। VSEPR তত্ত্ব অনুসারে মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণ বন্ধনজোড় অপেক্ষা অধিক। অর্থাৎ,
l.p.- l.p. > l.p. - b.p. > b.p. - b.p.
এ কারণে sp3 সংকরণ হওয়া সত্ত্বেও বন্ধন কোণের মান মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে অনেক কম হয়। তাছাড়া P এর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ায় বন্ধনের ইলেকট্রনজোড়া P থেকে দূরে P-H বন্ধনের মাঝামাঝি অবস্থান করে। এতে বন্ধনজোড়-বন্ধনজোড় বিকর্ষণ H₂O-এর তুলনায় কম হয়। তাই H-P-H বন্ধন কোণের মানের অস্বাভাবিক হ্রাস ঘটে 93.3° হয়।