YX3 এবং YX4+ এর ক্ষেত্রে একই সংকরণ থাকা সত্ত্বেও বন্ধন কোণ ভিন্ন হয় কেন? বিশ্লেষণ করো।
উত্তর: প্রদত্ত পর্যায় সারণি অনুসারে YX3 যৌগটি হলো NH3 ও YX1 আয়নটি হলো NH1ও NH3 যৌগে N এর ইলেকট্রন বিন্যাস, [গণিত] N পরমাণুর তিনটি বিজোড় ইলেকট্রনের সাথে তিনটি H পরমাণুর বিজোড় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে sp3 সংকরায়নের দ্বারা NH3 গঠিত হয়। যেহেতু, sp3 সংকরায়ন তাই শর্তানুসারে আকৃতি চতুস্থলকীয় ও বন্ধন কোণ 109.5° হওয়ার কথা। কিন্তু NH3 অণুতে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকায় তা বিদ্যমান বন্ধন জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে। ফলে আকৃতি হয়ে যায় ত্রিকোণাকার পিরামিড ও বন্ধন কোণ হয় 107°। আবার, NH4+, আয়নের মধ্যেও sp3 সংকরায়ন বিদ্যমান। এক্ষেত্রে N এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় H+ কে দান করে সন্নিবেশ বন্ধন গঠন করে। ফলে এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় না থাকায় বন্ধন জোড় ইলেকট্রনের সাথে বিকর্ষণ হয় না। তাই বন্ধন কোণ হয় 109.5° অর্থাৎ অপরিবর্তিত থাকে। [চিত্র] সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, প্রদত্ত যৌগদ্বয়ে সংকরণ একই অর্থাৎ sp3। কিন্তু এদের আকৃতি ও বন্ধন কোণে যে ভিন্নতা দেখা যায় তার কারণ হলো যৌগদ্বয়ে বিদ্যমান মুক্ত জোড় ইলেকট্রনের উপস্থিতি ও বন্ধন জোড় ইলেকট্রনের সাথে বিকর্ষণ।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
YX3 এবং YX4+ এর ক্ষেত্রে একই সংকরণ থাকা সত্ত্বেও বন্ধন কোণ ভিন্ন হয়…
উদ্দীপক

Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
নিম্নে তা ব্যাখ্যা করা হলো-
১. একটি N পরমাণু তিনটি H পরমাণুর সাথে তিনটি সমযোজী N-H বন্ধন সহযোগে NH3 অণু গঠন করে।
২. অ্যামোনিয়া অণু এর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সহযোগে একটি হাইড্রোজেন আয়ন (H+) সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়।
বা,
৩. ধনাত্মক NH₄+ আয়ন ও ঋণাত্মক CI- আয়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা আয়নিক বন্ধনে আবদ্ধ হয়ে NH4CI গঠন করে।
তাই উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে উল্লেখিত NH4Cl যৌগে আলোচ্য তিন প্রকার বন্ধন অন্তর্নিহিত রয়েছে।উত্তর
সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, প্রদত্ত যৌগদ্বয়ে সংকরণ একই অর্থাৎ sp3। কিন্তু এদের আকৃতি ও বন্ধন কোণে যে ভিন্নতা দেখা যায় তার কারণ হলো যৌগদ্বয়ে বিদ্যমান মুক্ত জোড় ইলেকট্রনের উপস্থিতি ও বন্ধন জোড় ইলেকট্রনের সাথে বিকর্ষণ।