HF এর আয়নিক চরিত্র HCl থেকে বেশি কেন?
উত্তর: আমরা জানি, সমযোজী যৌগে দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে যৌগটির আয়নিক বৈশিষ্ট্য তত বৃদ্ধি পাবে। HF যৌগে H ও F এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য F(4.0) - H(2.1) = 1.9। অপরদিকে HCI যৌগে H ও CI এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য Cl(3.0) – H(2.1) = 0.9। দেখা যাচ্ছে, HF যৌগের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য (1.9) HCl যৌগের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য (0.9) অপেক্ষা বেশি। এজন্য HF যৌগের আয়নিক চরিত্র HCI অপেক্ষা বেশি।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
HF এর আয়নিক চরিত্র HCl থেকে বেশি কেন?
উত্তর
