উদ্দীপকের Z ও R এর মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি এবং কেন?
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, Z ও R মৌলদ্বয় F(9) ও CI(17)। CI এর ইলেকট্রন আসক্তি F অপেক্ষা বেশি। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো-F ও CI এর ইলেকট্রন বিন্যাস নিয়ে পাই, [গণিত] ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে, মৌল ২টি পর্যায় সারণির একই গ্রুপ-17 এর সদস্য। পর্যায় সারণির একই গ্রুপের মৌলের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি নিচের থেকে উপরের দিকে ক্রমশ বাড়তে থাকে। একই গ্রুপে নিচের থেকে উপরের দিকে ইলেকট্রন আসক্তি বৃদ্ধির প্রধান কারণ হলো নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রনের দূরত্ব হ্রাস পাওয়া। একই গ্রুপের মৌলের জন্য নিচ থেকে উপরের দিকে একটি করে শক্তিস্তর হ্রাস পেতে থাকে এবং ফলস্বরূপ নিউক্লিয়াস ও ইলেকট্রনের আকর্ষণ বাড়তে থাকে। অর্থাৎ অসীম হতে আগত ইলেকট্রনকে সর্বশেষ শক্তিস্তরে ধরে রাখার প্রবণতা বাড়তে থাকে বা ইলেকট্রন আসক্তি বাড়তে থাকে। তবে একমাত্র ব্যতিক্রম হলো F এর ইলেকট্রন আসক্তি CI অপেক্ষা কম হয়। এর কারণ হলো ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের আকার অপেক্ষাকৃত ছোট হয়। এর ফলে F এর দ্বিতীয় শক্তিস্তরে 7টি ইলেকট্রন থাকায় ইলেকট্রন ঘনত্ব বেশি হয় এবং CI এর তৃতীয় শক্তিস্তরে 7টি ইলেকট্রন দ্বারা সৃষ্ট ইলেকট্রন ঘনত্ব কম হয়। এতে অসীম হতে একটি ইলেকট্রন ফ্লোরিন অপেক্ষা ক্লোরিন সহজে টানতে পারে। তাই ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কমে যায়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের Z ও R এর মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি এবং কেন?
উদ্দীপক

উত্তর
উত্তর
দেখা যাচ্ছে, N এর যো জ্যতা স্তরে সমশক্তির তিনটি p অরবিটাল (px, Py, Pz) আছে। তাই তিনটি ইলেকট্রন তিনটি অরবিটালে।টি করে প্রবেশ করে সর্বাধিক অযুগ্ম অবস্থা সৃষ্টি করেছে এবং অযুগ্ম ইলেকট্রন স্পিন একমুখী হয়েছে। অর্থাৎ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতি মেনে চলে।উত্তর
উত্তর
অণুর বন্ধন কোণ : এর কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের সংকরণ প্রকারের। এ চারটি সংকর অরবিটালের দুটি অরবিটাল অণুস্থ দুটি H পরমাণুর অরবিটালের সাথে অধিক্রমিত হবে এবং অবশিষ্ট দুটি অরবিটালে অক্সিজেনের দুজোড়া নিঃসঙ্গ মুক্ত ইলেকট্রন অবস্থান করবে। ফলে অণুর আকৃতি চতুস্তলকীয় না হয়ে ইংরেজি V অক্ষরের অনুরূপ হবে এবং বন্ধন কোণ থেকে হ্রাস পেয়ে হয়। এখানে লোনপেয়ার-লোনপেয়ার বিকর্ষণ ঘটে।
সুতরাং দেখা যাচ্ছে, ও অণুতে বিদ্যমান মুক্তজোড় ইলেকট্রন এর কারণে অণুদ্বয়ের বন্ধন কোণ ভিন্ন হয় ।