উদ্দীপকের S এর ইলেকট্রন আসক্তি R ও T অপেক্ষা কম কেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক অনুসারে, মৌল তিনটি হলো: [গণিত] (কার্বন, C) [গণিত] (নাইট্রোজেন, N) [গণিত] (অক্সিজেন, O)। ইলেকট্রন আসক্তি হলো গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে একটি ইলেকট্রন যুক্ত করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার সময় যে শক্তি নির্গত হয়। পর্যায় সারণির একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে সাধারণত ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। এই নিয়ম অনুসারে, C অপেক্ষা N এর এবং N অপেক্ষা O এর ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা। কিন্তু N এর ইলেকট্রন আসক্তি C এবং O উভয়ের চেয়ে কম। এর কারণ হলো- নাইট্রোজেন এর সুস্থিত ইলেকট্রন বিন্যাস হলো [গণিত] । এর p-অরবিটালটি অর্ধপূর্ণ অবস্থায় আছে। হুন্ডের নীতি অনুসারে, অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ অরবিটাল অত্যন্ত সুস্থিত হয়। এই সুস্থিত অর্ধপূর্ণ অরবিটালে নতুন করে একটি ইলেকট্রন যুক্ত করতে হলে সেই ইলেকট্রনকে জোড় বাঁধতে হয়, যা পরমাণুর সুস্থিতি নষ্ট করে। তাই নাইট্রোজেন সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায় না বলে এক্ষেত্রে ইলেকট্রন আসক্তি প্রায় শূন্য বা ঋণাত্মক হয়। অপরদিকে কার্বন ও অক্সিজেন এর ক্ষেত্রে কার্বন ( [গণিত] ) এবং অক্সিজেন ( [গণিত] ) উভয়েরই ইলেকট্রন বিন্যাস অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ নয়। তাই এরা সহজেই ইলেকট্রন গ্রহণ করে করতে পারে। এই সুস্থিত অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাসের কারণেই S (নাইট্রোজেন) এর ইলেকট্রন আসক্তি R (কার্বন) ও T (অক্সিজেন) অপেক্ষা কম হয়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের S এর ইলেকট্রন আসক্তি R ও T অপেক্ষা কম কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং, , এবং এই তিনটি যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন () একই হলেও, তাদের মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা যথাক্রমে 0, 1 এবং 2 হওয়ায় VSEPR তত্ত্ব অনুসারে বিকর্ষণের মাত্রার তারতম্য ঘটে। এই তারতম্যের কারণেই এদের আকৃতি এবং বন্ধন কোণ ভিন্ন হয়।