অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে কেন?
উত্তর: অবস্থান্তর ধাতুর অধিকাংশ যৌগই কঠিন অবস্থায় বা দ্রবণে রঙিন হয়। কারণ অবস্থান্তর ধাতুর আয়নগুলোর d-উপস্তর অসম্পূর্ণ থাকে। একই উপস্তরের মধ্যে নিম্নস্তর হতে উচ্চস্তরে এক বা একাধিক ইলেকট্রনকে উন্নীত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তা বেশ কম। এরূপ সামান্য পরিমাণ শক্তি দৃশ্যমান পরিসরে আলোর বিকিরণ হতে পাওয়া যায়। ফলে অবস্থান্তর ধাতুর আয়নগুলোর এরূপ ধর্ম আছে যে এরা দৃশ্যমান পরিসর হতে নির্দিষ্ট বিকিরণ শোষণ করে এবং বর্ণযুক্ত হয়। কোনো যৌগ অথবা আয়ন কঠিন বা দ্রবীভূত অবস্থায় দৃশ্যমান আলোর বিশেষ তরঙ্গ দৈর্ঘ্যের [গণিত] রশ্মি শোষণ করলে ঐ যৌগের বা আয়নের রং সৃষ্টি হয়। অবস্থান্তর মৌলের আয়নের ক্ষেত্রে এরূপই ঘটে থাকে।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে কেন?
উত্তর
