"রোশাক কালির ছাপ অভীক্ষা" টি মূলত-
ক. প্রক্ষেপণমূলক অভীক্ষা
খ. সাক্ষাৎকার অভীক্ষা
গ. অপ্রক্ষেপণমূলক অভীক্ষা
ঘ. বৃদ্ধি অভীক্ষা
উত্তর: প্রক্ষেপণমূলক অভীক্ষা
ব্যাখ্যা: প্রক্ষেপণমূলক অভীক্ষাগুলোর মধ্যে সুইজারল্যান্ডের মনোচিকিৎসক হারম্যান রোশাক (Hermann Rorschach) কর্তৃক ১৯২১ সালে উদ্ভাবিত অভীক্ষাটিই সবচেয়ে বেশি প্রচলিত। বিভিন্ন আকৃতি ও বর্ণের দশটি কালির ছাপ বিশিষ্ট কার্ড নিয়ে এই অভীক্ষাটি গঠিত। এ অভীক্ষাটি রোশাক কালির ছাপ অভীক্ষা নামেও পরিচিত। রোশাক অভীক্ষার ১০টি কালির ছাপের মধ্যে ৫টি কালো ও ধূসর বর্ণের ২টি কালো ও লাল বর্ণের এবং বাকি ৩টি অন্যান্য বর্ণের। কার্ডগুলো ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা দ্বারা চিহ্নিত। কার্ডগুলোর কালির ছাপ প্রকৃতপক্ষে অর্থহীন, কিন্তু এমন ধরনের যে, সেগুলোকে যেমন খুশি তেমন করে প্রত্যক্ষণ করা যায়।
HSC Psychology 2nd Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · College papers · MCQ
