জরুরি ভিত্তিতে অনেক লোক নিয়োগের ক্ষেত্রে কোন অভীক্ষা প্রয়োগ করা হয়?
ক. বিনে-সিমোঁ
খ. আর্মি আলফা
গ. স্টানফোর্ড-বিনে
ঘ. ওয়েক্সলার
উত্তর: আর্মি আলফা
ব্যাখ্যা: প্রথম মহাযুদ্ধ চলাকালীন (১৯১৮) মার্কিন যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীতে লোক নিয়োগের জন্য এ অভীক্ষা প্রবর্তন করা হয়। তখন এ অভীক্ষাটিতে পাঁচটি সাদৃশ্যপূর্ণ ফর্ম ছিল। বর্তমানে এ অভীক্ষা বেসামরিক ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এদের মধ্যে 'আলফা-এগজামিনেশন ফর্ম-৯' বা সংক্ষেপে 'আলফা-৯' (Alpha-9) সংস্করণটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দিকে এ অভীক্ষায় ১৩টি উপ-অভীক্ষা (Sub-test) ছিল। পরবর্তী সময়ে এ উপ-অভীক্ষার সংখ্যা কমিয়ে ৮টি করা হয়।
HSC Psychology 2nd Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · College papers · MCQ
