নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও। রোহান একাদশ শ্রেণিতে পড়ে। শিক্ষক লক্ষ্য করলেন সে ক্লাসে চুপচাপ বসে থাকে, কারো সাথে খাপ খাওয়াতে পারছে না। শিক্ষক ছাত্রটিকে মনোবিজ্ঞানীর কাছে পাঠালে, মনোবিজ্ঞানী তার উপর ৫৫০টি বাক্য সম্বলিত একটি অভীক্ষা প্রয়োগ করেন যেখানে সে 'সত্য', 'মিথ্যা' অথবা 'বলতে পারিনা' উত্তর দিচ্ছিলো। Q. উক্ত অভীক্ষাটি ব্যবহার করা হয়- i. অস্বাভাবিক লোকদের ব্যক্তিত্ব নিরূপণে ii. স্বাভাবিক লোকদের ব্যক্তিত্ব নিরূপণে iii. স্বাভাবিক লোকদের মূল্যবোধ নির্ণয়ে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
HSC Psychology 2nd Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · College papers · MCQ
