নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও। রোহান একাদশ শ্রেণিতে পড়ে। শিক্ষক লক্ষ্য করলেন সে ক্লাসে চুপচাপ বসে থাকে, কারো সাথে খাপ খাওয়াতে পারছে না। শিক্ষক ছাত্রটিকে মনোবিজ্ঞানীর কাছে পাঠালে, মনোবিজ্ঞানী তার উপর ৫৫০টি বাক্য সম্বলিত একটি অভীক্ষা প্রয়োগ করেন যেখানে সে 'সত্য', 'মিথ্যা' অথবা 'বলতে পারিনা' উত্তর দিচ্ছিলো। Q. রোহানের ব্যক্তিত্ব পরিমাপে কোন ধরনের অভীক্ষা ব্যবহার করা হয়েছিলো?
ক. ক্যালিফোর্নিয়া মনস্তাত্ত্বিক প্রশ্নমালা
খ. মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব প্রশ্নমালা
গ. আলপোর্ট ভার্নন লিন্ডজি মানক
ঘ. পরিস্থিতিমূলক অভীক্ষা
উত্তর: মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব প্রশ্নমালা
HSC Psychology 2nd Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · College papers · MCQ
