বয়স, লিঙ্গ, অভিজ্ঞতা কোন চলের উদাহরণ?
ক. নির্ভরশীল চল
খ. বাহ্যিক চল
গ. অনির্ভরশীল চল
ঘ. মধ্যবর্তী চল
উত্তর: মধ্যবর্তী চল
ব্যাখ্যা: অনির্ভরশীল চল ও নির্ভরশীল চলের মধ্যে সংযোগস্থাপনকারী চলকে মধ্যবর্তী বা অন্তর্বর্তী বা জৈবিক চল বলে। আবার কোনো কোনো ক্ষেত্রে, এই চলকে যোগসাধনকারী চল (Connecting Variable) হিসেবেও উল্লেখ করা হয়। এই ধরনের চল সাধারণত নিরপেক্ষ ও সাপেক্ষ চলের মাঝখানে অবস্থান করার মাধ্যমে সৃষ্ট চলের মধ্যে যোগসূত্র স্থাপন করে। পরীক্ষণপাত্রের বয়স, লিঙ্গ, অভিজ্ঞতা, শিক্ষাগতযোগ্যতা, বুদ্ধি, মনোযোগ, আবেগ ইত্যাদি বৈশিষ্ট্য মধ্যবর্তী চলের উদাহরণ।
HSC Psychology 2nd Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · College papers · MCQ
