দলগত বুদ্ধি অভীক্ষা কোনটি?
ক. ওয়েক্সলারের বুদ্ধি অভীক্ষা
খ. স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভীক্ষা
গ. আর্মি বিটা অভীক্ষা
ঘ. WISC
উত্তর: আর্মি বিটা অভীক্ষা
ব্যাখ্যা: ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা হিসেবে স্ট্যানফোর্ড বিনে অভীক্ষা এবং ওয়েক্সলার বুদ্ধি অভীক্ষার অনেক জনপ্রিয়তা রয়েছে। কিন্তু এসব অভীক্ষা দ্বারা একসাথে অনেক লোকের বুদ্ধি পরিমাপ করা সম্ভব হয় না। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা দ্বারা একসাথে অনেক লোকের বুদ্ধির পরিমাপ করা যায় না। এটি সময়সাপেক্ষ, ব্যয়সাপেক্ষ এবং এতে প্রচুর শ্রমের প্রয়োজন হয়। ব্যক্তিভিত্তিক অভীক্ষা প্রয়োগের এসব অসুবিধার কারণে মনোবিজ্ঞানীরা দলগত অভীক্ষা তৈরিতে সচেষ্ট হন। তাই অল্প সময়ে বা একসাথে বহু লোকের বুদ্ধি পরিমাপ করার জন্য দলগত অভীক্ষার উদ্ভব ঘটে।
HSC Psychology 2nd Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · College papers · MCQ
