নিজের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জরুরি প্রয়োজনে অফিস হতে বাসার গেইটে পৌঁছে রফিক লক্ষ্য করল সে বাসার চাবি অফিসে ফেলে এসেছে। এতে তার অভ্যন্তরে এক অস্বস্তিকর ও বেদনাদায়ক অনুভূতির সৃষ্টি হল। অন্যদিকে, শফিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর ৫ বছর চেষ্টা করেও একটি সরকারি চাকরি না পেয়ে সে খুবই অসহায় বোধ করছে। Q. উদ্দীপকে উল্লিখিত শফিকের মানসিক অবস্থাকে কী বলা হয়?
ক. মানসিক চাপ
খ. দ্বন্দ্ব
গ. মানসিক অশান্তি
ঘ. হতাশা
উত্তর: হতাশা
ব্যাখ্যা: সঠিক উত্তর : (ঘ) হতাশা কোনো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বা উদ্দেশ্য পূরণে বাধাগ্রস্ত হওয়ার ফলে ব্যক্তির মধ্যে যে যন্ত্রণাদায়ক মানসিক অবস্থার সৃষ্টি হয়, মনোবিজ্ঞানে তাকে হতাশা (Frustration) বলে। উদ্দীপকে শফিক দীর্ঘ ৫ বছর চেষ্টা করেও সরকারি চাকরি নামক কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে অসহায় বোধ করছে, যা তার হতাশাগ্রস্ত মানসিক অবস্থাকেই নির্দেশ করে।
HSC Psychology 2nd Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Board papers · MCQ
