যে সকল ব্যক্তি অন্যদের সাথে মিশতে পারে এবং যারা দেহ ও মনের দিক থেকে সুস্থ, স্বাভাবিক এবং আদর্শ মানুষ ক্রেৎসমার এর মতে এরা কোন শ্রেণিভুক্ত?
ক. পিকনিক
খ. ডিসপ্লাসটিক
গ. অ্যাসথেনিক
ঘ. অ্যাথলেটিক
উত্তর: অ্যাথলেটিক
ব্যাখ্যা: সঠিক উত্তর : (স) অ্যাথলেটিক তথ্য: জার্মান মনোবিজ্ঞানী আর্নস্ট ক্রেৎসমার (Ernst Kretschmer) শারীরিক গঠনের ওপর ভিত্তি করে ব্যক্তিত্বের যে শ্রেণিবিভাগ করেছেন, তাতে 'অ্যাথলেটিক' (Athletic) বা সুঠামদেহী শ্রেণির ব্যক্তিদের পেশিবহুল ও সুষম কাঠামোর অধিকারী বলা হয়েছে। তাঁর মতে, এ শ্রেণির ব্যক্তিরা অন্যদের সাথে সহজে মিশতে পারে এবং এরা মূলত দেহ ও মনের দিক থেকে সুস্থ, স্বাভাবিক ও আদর্শ প্রকৃতির মানুষ হয়ে থাকে।
HSC Psychology 2nd Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Board papers · MCQ
