আদর্শ পরিবার গঠনে পরিবার তথা স্বজনদের প্রতি দায়িত্ব পালন বিষয়ে কুরআনের প্রথম হেদায়েত হচ্ছে-
ক. নিকট আত্মীয়কে তার হক দাও
খ. প্রতিবেশীর হক দাও
গ. দেশবাসীর হক দাও
ঘ. গরিবদের হক দাও
উত্তর: নিকট আত্মীয়কে তার হক দাও
ব্যাখ্যা: মাতা-পিতা, সন্তান-সন্ততি, স্বামী-স্ত্রী, ভাই-বোন সবাইকে নিয়ে মুসলিম পরিবার গড়ে ওঠে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, ভালোবাসা, সহানুভূতি, সৌহার্দ, সম্প্রীতি এবং সর্বাত্মক সহযোগী মনোভাব প্রতিষ্ঠাই এ সংস্থার মূল লক্ষ্য। পরিবার তথা স্বজনদের প্রতি দায়িত্ব পালনের বিষয়ে কুরআনের প্রথম হেদায়েত হচ্ছে, "আর নিকটাত্মীয়কে তার হক দিয়ে দাও।" (সূরা বনি ইসরাইল: ২৬)
HSC Islamic Studies 2nd Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · College papers · MCQ