উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রবি তার বাবার সাথে সিঙ্গাপুর যাওয়ার জন্য বিমানে উঠল। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে সাদা সাদা মেঘ দেখতে পেল। তার বাবা বলল আমরা যে স্তরে আছি তার উপরে এমন স্তর রয়েছে যা সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে। Q. উদ্দীপকে রবি বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে?
ক. ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. মেসোস্ফিয়ার
ঘ. থার্মোস্ফিয়ার
উত্তর: ট্রপোস্ফিয়ার
ব্যাখ্যা: মেঘ, বৃষ্টি ও ঝড়সহ প্রায় সব আবহাওয়াজনিত ঘটনা বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ারে ঘটে। ট্রপোস্ফিয়ারের ঠিক ওপরের স্তর স্ট্রাটোস্ফিয়ারে ওজোনস্তর রয়েছে, যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে।
HSC Geography 1st Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Board papers · MCQ



