নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রবি তার বাবার সাথে সিঙ্গাপুর যাওয়ার জন্য বিমানে উঠল। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে সাদা সাদা মেঘ দেখতে পেল। তার বাবা বলল আমরা যে স্তরে আছি তার উপরে এমন স্তর রয়েছে যা সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে। Q. উদ্দীপকে ইঙ্গিতকৃত স্তর দুটির মাঝে ভিন্নতা রয়েছে- i. তাপমাত্রা ii. আর্দ্রতা iii. গভীরতা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: সাদা মেঘের উপস্থিতি দ্বারা নিচের স্তরটি ট্রপোমণ্ডল এবং অতিবেগুনি রশ্মি শোষণকারী ওজোন স্তর দ্বারা ওপরের স্তরটি স্ট্র্যাটোমণ্ডল বোঝানো হয়েছে। স্তর দুটির তাপমাত্রার পরিবর্তন, জলীয় বাষ্পের পরিমাণ এবং উল্লম্ব বিস্তার—সবই পরস্পর ভিন্ন।
HSC Geography 1st Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Board papers · MCQ



