নিচের উদ্দীপকের আলোকে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: কৃষি জলবায়ুর একটি অন্যতম প্রধান উপাদান হলো দিবা-দৈর্ঘ্য। দিবা-দৈর্ঘ্যের ওপর আলোর পরিমাণ নির্ভর করে। তাই এর দ্বারা উদ্ভিদের শারীরিক বৃদ্ধি ও পুষ্পায়ন প্রভাবিত হয়। Q. দিবা-দৈর্ঘ্য নিরপেক্ষ ফসল- i. যেকোনো দিবা-দৈর্ঘ্য পুষ্পায়ন সম্ভব ii. বছরের যেকোনো সময় জন্মাতে সক্ষম iii. যেকোনো তাপমাত্রায় জন্মাতে পারে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: দিবা-দৈর্ঘ্য নিরপেক্ষ উদ্ভিদের বৈশিষ্ট্য: ১. এসব উদ্ভিদের পুষ্পধারণ অধিক বা স্বল্প আলোক প্রাপ্তির ওপর নির্ভর করে না। ২. এসব উদ্ভিদ প্রয়োজনীয় অঙ্গজ বর্ধনের পর যেকোনো দিবা-দৈর্ঘ্য পুষ্প ধারণ করে। ৩. এসব উদ্ভিদ কম থেকে বেশি তাপমাত্রায় এবং অল্প বৃষ্টিপাত থেকে অধিক বৃষ্টিপাতে জন্মাতে পারে। ৪. এদেরকে বছরের বিভিন্ন সময়ে জন্মানো যায়।
HSC Agriculture 1st Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · College papers · MCQ