নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আসিফ দোকান থেকে জৈব সার কিনতে গেলে দোকানদার তাকে ট্রাইকোডার্মা সারের একটি প্যাকেট দেন এবং বলেন এটি এক ধরনের নতুন সার যা ফসলের রোগ দমন এবং জৈব সারের কাজ করে। সারটি ব্যবহারে উৎপাদনও বেশি হলো। Q. আসিফের প্রয়োগকৃত সারটির অন্য নাম কী?
ক. বায়োফানজিসাইড
খ. রাইজোবিয়াম
গ. অ্যাজোলা
ঘ. ভার্মিকম্পোষ্ট
উত্তর: বায়োফানজিসাইড
ব্যাখ্যা: ট্রাইকোডার্মা (Trichoderma) হলো এক ধরনের অমিথোজীবী বা মুক্ত-জীবী ছত্রাক। এটি প্রধানত মাটিতে বাস করে এবং উদ্ভিদের শিকড়ের আশপাশে মুক্তভাবে বিচরণ করে। এটি কৃষিক্ষেত্রে মাটির ক্ষতিকর ছত্রাক ও জীবাণু ধ্বংস করে ফসলের শিকড় পচা বা ঢলে পড়া রোগ প্রতিরোধ করে। ফলে তাকে জৈব ছত্রাকনাশক বা বায়োফানজিসাইড বলা হয়।
HSC Agriculture 1st Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · College papers · MCQ