উদ্দীপকে উল্লিখিত বিজ্ঞান দুটোর মধ্যকার সাদৃশ্য তোমার পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিজ্ঞান দুটি হলো অর্থনীতি ও সমাজকর্ম। উভয়ের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। সমাজকর্ম ও অর্থনীতি উভয়ে সমাজবদ্ধ মানুষের সামগ্রিক কল্যাণ নিয়ে কাজ করে। তাই উভয়ই পরস্পর সম্পর্কযুক্ত। অর্থনৈতিক উন্নয়নের ফলে সামাজিক পরিবর্তন সূচিত হলে তার সাথে মানুষের সামঞ্জস্য বিধানের অক্ষমতা থেকে নানা সমস্যার সৃষ্টি হয়। সমাজকর্ম পরিবর্তিত আর্থসামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য বিধানের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার ও প্রতিরোধ করে। এক্ষেত্রে উভয়ে সম্পর্কযুক্ত। আবার মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। সীমিত সম্পদের বহুমুখী বিকল্প ব্যবহার দ্বারা মানুষের অসীম অভাব পূরণের উপায় নিয়ে আলোচনা করাই অর্থনীতির মূল লক্ষ্য। একইভাবে মানুষের আওতাধীন সম্পদ ও সামর্থ্যের সম্ভাব্য সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মানুষের সার্বিক কল্যাণ সাধন করা সমাজকর্মের লক্ষ্যে। আবার আধুনিক বিশ্বব্যবস্থা এবং সমাজকর্মে কল্যাণ রাষ্ট্র বিষয়টি অধিক চর্চিত বিষয়। যেখানে অর্থনৈতিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। কল্যাণ রাষ্ট্রের মূল লক্ষ্য হলো সামাজিক উন্নয়ন সাধন করা। তাই সামাজিক উন্নয়নে সমাজকল্যাণের মতো অর্থনীতিও ব্যাপক ভূমিকা পালন করে থাকে। এছাড়াও অর্থনৈতিক কার্যাবলি ব্যতীত সমাজকল্যাণ সম্ভব নয়। সমাজের কল্যাণ সাধন করতে হলে অবশ্যই অর্থনৈতিক কার্যকলাপসম্পন্ন করতে হয়। সুতরাং সমাজকর্ম ও অর্থনীতি উভয়ই পরস্পর সম্পর্কযুক্ত। অতএব অর্থনীতি ও সমাজকর্ম উভয়েই পরস্পর সম্পর্কযুক্ত দুটি বিজ্ঞান।
HSC Social Work 2nd Paper Extra CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Extra · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিজ্ঞান দুটোর মধ্যকার সাদৃশ্য তোমার পাঠ্যবইয়ের আল…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

