শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সেলিম সাহেবের উপার্জন কোন পদ্ধতির সঙ্গে মিল আছে? পাঠ্যপুস্তকের আলোকে লেখ।

উত্তর: উদ্দীপকে সেলিম সাহেবের উপার্জনের পদ্ধতির সঙ্গে প্রতারণার মিল রয়েছে। প্রতারণা মানে ঠকানো বা ফাঁকি দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা, ভেজাল দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, মাপে বা ওজনে কম দেওয়া। বেশি দামের জিনিসের সাথে কম দামের জিনিস মিশিয়ে দেওয়া, মিথ্যা শপথ করে অন্যের হক নষ্ট করা- এসবই প্রতারণার শামিল। প্রতারণা ইসলামের দৃষ্টিতে মানবতাবিরোধী গর্হিত কাজ। প্রতারণা মিথ্যারই নামান্তর। মিথ্যা যেমন ঘৃণ্য, প্রতারণাও তেমনি ঘৃণ্য। এটি সমাজদ্রোহী মহাপাপ। মহানবি (সা.) বলেন, "যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের মুসলমানদের সমাজভুক্ত নয়।" (মুসলিম) পণ্যের দোষ গোপন করে বিক্রি করা তথা ব্যবসায় বাণিজ্যে প্রতারণা করলে আল্লাহর অবিরাম ঘৃণা ও ফেরেশতাদের অভিশাপ বর্ষিত হতে থাকবে। প্রতারণা দ্বারা অর্জিত জীবিকা হারাম। আর যে দেহ হারাম রুজি দ্বারা পরিপুষ্ট তার স্থান জাহান্নাম। অপরদিকে, সৎভাবে ব্যবসায় বাণিজ্য করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। জান্নাতে স্থান পাওয়া যায়। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে সেলিম সাহেবের ব্যবসায়ের পদ্ধতি প্রতারণার শামিল। আর প্রতারক কখনোই ইমানদার বা বিশ্বাসী হতে পারে না। ইমানদার হতে হলে তার মধ্যে সামান্যতম প্রতারণার লেশ থাকতে পারবে না।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে সেলিম সাহেবের উপার্জন কোন পদ্ধতির সঙ্গে মিল আছে? পাঠ্যপুস্…

উদ্দীপক

সেলিম সাহেব একজন ব্যবসায়ী। তিনি পণ্যের ক্রয়মূল্যকে বাড়িয়ে বলেন। যাতে বেশি মূল্যে বিক্রি করা যায়। কখনো কখনো ক্রেতার বিশ্বাসের জন্য কসম করেন এবং ক্রেতার অজান্তে ওজনে কম দেন। পক্ষান্তরে, শফিক সাহেব ব্যবসায় কখনো মিথ্যার আশ্রয় নেন না। শফিক সাহেব সেলিম সাহেবের মতো ক্রেতাদের সাথে ঐ জাতীয় কোনো আচরণ করেন না। এতে তার যা বিক্রি হয়, তা নিয়েই তিনি সন্তুষ্ট থাকেন।

Dhaka, Dinajpur · 2023

উত্তর

ইভ (Eve) অর্থ নারী, টিজিং (Teasing) অর্থ উত্ত্যক্ত করা। সুতরাং ইভটিজিং অর্থ হলো নারীকে উত্ত্যক্ত করা।

উত্তর

মহানবি (সা.)-এর বাণী, "তোমরা সকলে আদম হতে সৃষ্টি এবং আদম মাটি হতে সৃষ্ট।" (বুখারি) আল্লাহ তায়ালা বলেন, "হে মানবজাতি আমি তোমাদেরকে একজন নর ও নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদের বহু গোত্র ও সম্প্রদায়ে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পার।" (সূরা হুজুরাত: ১৩) উক্ত হাদিসের মাধ্যমে রাসুল (সা.) মূলত মানবসৃষ্টির রহস্য এবং ইতিহাসের দিকে ইঙ্গিত করেছেন। অর্থাৎ মানবজাতির সৃষ্টি হয়েছে হযরত আদম (আ.) থেকে। তাই তিনিই মানবজাতির পিতা, আর মানব সৃষ্টির প্রধান উপাদান হলো মাটি।

উত্তর

উদ্দীপকে শফিক সাহেবের উপার্জন হালাল উপার্জনের ইঙ্গিত বহন করে। শফিক সাহেব ব্যবসায় কখনো মিথ্যার আশ্রয় নেন না। ক্রেতাদের পণ্যের মূল্য বাড়িয়ে বলা, বিশ্বাসের জন্য কসম করা সহ ওজনে কম দেওয়ার মতো প্রতারণার আশ্রয় নেন না। তিনি সৎভাবে ব্যবসা করে যা উপার্জন করেন তাতেই সন্তুষ্ট থাকেন। এরূপ ব্যবসাকে ইসলামে হালাল বলা হয়েছে। হালাল উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করা ইসলামি জীবনব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হারাম বা অবৈধ উপার্জন দ্বারা গড়া শরীর জাহান্নামের ইন্ধন হবে। মুসলিম হিসেবে হালাল উপার্জন করা ইমানি দায়িত্ব। কারণ হালাল উপার্জনে বিপুল কল্যাণ নিহিত, অন্যদিকে হারাম উপার্জনে রয়েছে অনেক অকল্যাণ। তাই হালালভাবে উপার্জিত অর্থ মূলত মানবকল্যাণমূলক অর্থ। আল্লাহ তায়ালা মানব সৃষ্টি করেছেন তাঁরই ইবাদত-বন্দেগির জন্য। ইবাদত করা যেমন ফরয, তেমনি হালাল উপার্জন বা হালাল রুজির 'অন্বেষণ করাও ফরয। শ্রমের দ্বারা হালাল উপায়ে অর্জিত খাদ্যই সর্বোত্তম খাদ্য। সেজন্য মহানবি (সা.) বলেন, "নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনো দিন খায়নি।" (বুখারি) অতএব বলা যায়, শফিক সাহেব প্রতারণার আশ্রয় না নিয়ে সৎভাবে ব্যবসা করে জীবিকা উপার্জন করেছেন। এরূপ উপার্জিত সম্পদকেই ইসলামে সর্বোত্তম বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকে সেলিম সাহেবের উপার্জনের পদ্ধতির সঙ্গে প্রতারণার মিল রয়েছে। প্রতারণা মানে ঠকানো বা ফাঁকি দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা, ভেজাল দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, মাপে বা ওজনে কম দেওয়া। বেশি দামের জিনিসের সাথে কম দামের জিনিস মিশিয়ে দেওয়া, মিথ্যা শপথ করে অন্যের হক নষ্ট করা- এসবই প্রতারণার শামিল। প্রতারণা ইসলামের দৃষ্টিতে মানবতাবিরোধী গর্হিত কাজ। প্রতারণা মিথ্যারই নামান্তর। মিথ্যা যেমন ঘৃণ্য, প্রতারণাও তেমনি ঘৃণ্য। এটি সমাজদ্রোহী মহাপাপ। মহানবি (সা.) বলেন, "যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের মুসলমানদের সমাজভুক্ত নয়।" (মুসলিম) পণ্যের দোষ গোপন করে বিক্রি করা তথা ব্যবসায় বাণিজ্যে প্রতারণা করলে আল্লাহর অবিরাম ঘৃণা ও ফেরেশতাদের অভিশাপ বর্ষিত হতে থাকবে। প্রতারণা দ্বারা অর্জিত জীবিকা হারাম। আর যে দেহ হারাম রুজি দ্বারা পরিপুষ্ট তার স্থান জাহান্নাম। অপরদিকে, সৎভাবে ব্যবসায় বাণিজ্য করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। জান্নাতে স্থান পাওয়া যায়। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে সেলিম সাহেবের ব্যবসায়ের পদ্ধতি প্রতারণার শামিল। আর প্রতারক কখনোই ইমানদার বা বিশ্বাসী হতে পারে না। ইমানদার হতে হলে তার মধ্যে সামান্যতম প্রতারণার লেশ থাকতে পারবে না।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিম সাহেব একজন ব্যবসায়ী। তিনি পণ্যের দোষত্রুটি বিক্রেতার নিকট গোপন করেন না, ওজনে কম দেন না, ব্যবসায় লোকসানের সম্মুখীন হলে বিচলিত না হয়ে সৎভাবে ব্যবসায় করতে থাকেন। অপরদিকে, তার ভাই করিম সাহেব বেশি লাভের আশায় মাছে ফরমালিন মিশিয়ে বিক্রি করেন এবং ওজনে কম দেন।

Dhaka, Rajshahi, Jessore, Barisal · 2021

দেশপ্রেম কাকে বলে?
হালাল উপার্জনের সুফল ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত রহিম সাহেবের চারিত্রিক গুণাবলি বর্ণনা কর।
মাছ ব্যবসায়ী করিম সাহেবের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.হালাল উপার্জনের সুফল ব্যাখ্যা কর।

হালাল উপার্জনের সুফল ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দেশপ্রেম কাকে বলে?

দেশপ্রেম কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আবিদ সাহেব একজন গরিব কৃষক। তিনি অনেক কষ্টে উপাজন করে জীবনযাপনের চেষ্টা করেন। তার প্রতিবেশী রাজিব সাহেব একজন বড় ধরনের ব্যবসায়ী। তিনি অসৎ উপায় অবলম্বন করে অনেক সম্পদের মালিক হয়েছেন।

Rajshahi, Jessore, Comilla, Chittagong, Sylhet, Barisal, Mymensingh · 2023

'গিবত' অর্থ কী?
"আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।"- ব্যাখ্যা কর।
জনাব আবিদ সাহেবের উপার্জনটি কীরূপ? ব্যাখ্যা কর।
উদ্দীপকে রাজিব সাহেবের উপার্জনের পদ্ধতিটি কীরূপ? এর ক্ষতিকর প্রভাব আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।"- ব্যাখ্যা কর।

"আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'গিবত' অর্থ কী?

'গিবত' অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মালেক ও লিটন একই এলাকার বাসিন্দা। মালেক জন্মগতভাবে রোগাক্রান্ত, শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যহীন। তাই সমাজের বিভিন্ন লোক বিভিন্ন সময় তাকে সাহায্য-সহযোগিতা করেন। অপরপক্ষে লিটন কোনো কাজের নিয়মনীতির তোয়াক্কা করেন না। পেশিশক্তির প্রভাব খাটিয়ে তার অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে ফায়দা হাসিল করে।

Rajshahi, Jessore, Comilla, Chittagong, Sylhet, Barisal, Mymensingh · 2023

যাকাত বণ্টনের খাত কয়টি?
"হারাম উপার্জন ইবাদাত কবুলের অন্তরায়।"- ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত মালেকের প্রতি সমাজের মানুষের কর্মকান্ড চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত লিটনের কর্মকাণ্ডে কোন দিকটি ফুটেছে সমাজে এর ক্ষতিকর প্রভাব মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."হারাম উপার্জন ইবাদাত কবুলের অন্তরায়।"- ব্যাখ্যা কর।

"হারাম উপার্জন ইবাদাত কবুলের অন্তরায়।"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যাকাত বণ্টনের খাত কয়টি?

যাকাত বণ্টনের খাত কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মাছ ব্যবসায়ী করিম সাহেবের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক তোমার মতামত বিশ্লেষণ কর।উদ্দীপকে উল্লিখিত রহিম সাহেবের চারিত্রিক গুণাবলি বর্ণনা কর।হালাল উপার্জনের সুফল ব্যাখ্যা কর।দেশপ্রেম কাকে বলে?উদ্দীপকে রাজিব সাহেবের উপার্জনের পদ্ধতিটি কীরূপ? এর ক্ষতিকর প্রভাব আলোচনা কর।জনাব আবিদ সাহেবের উপার্জনটি কীরূপ? ব্যাখ্যা কর।"আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।"- ব্যাখ্যা কর।'গিবত' অর্থ কী?উদ্দীপকে উল্লিখিত লিটনের কর্মকাণ্ডে কোন দিকটি ফুটেছে সমাজে এর ক্ষতিকর প্রভাব মূলউদ্দীপকে উল্লিখিত মালেকের প্রতি সমাজের মানুষের কর্মকান্ড চিহ্নিতপূর্বক ব্যাখ্যা "হারাম উপার্জন ইবাদাত কবুলের অন্তরায়।"- ব্যাখ্যা কর।যাকাত বণ্টনের খাত কয়টি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।