'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কদম আলী অকাল বার্ধক্যে নত, কারণ তিনি-
ক. বয়সের ভারে ন্যুজ
খ. অসুস্থতায় কাহিল
গ. অতিরিক্ত খাটুনির ভারে ক্লান্ত
ঘ. দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত
উত্তর: দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত
ব্যাখ্যা: কবি আহসান হাবিবের এই কবিতায় কদম আলী বাংলার শোষিত ও প্রান্তিক কৃষিজীবী মানুষের প্রতীক। আজীবন হাড়ভাঙা খাটুনি ও চরম দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত হয়ে তার জীবন যৌবনের আগেই শেষ হয়ে গেছে বা অকাল বার্ধক্য তাকে গ্রাস করেছে। তার এই জরাজীর্ণ অবস্থা মূলত সামন্ততান্ত্রিক ও শোষণমূলক সমাজব্যবস্থারই প্রতিফলন।
SSC বাংলা ১ম পত্র School papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · School papers · MCQ