শেয়ারFacebookWhatsApp

অস্তিত্বের ভয় কাটিয়ে বাঙালি কীভাবে সাহসী ও প্রতিবাদী হয়ে ওঠে? '১৯৭১' উপন্যাসের প্রাসঙ্গিক চরিত্র অবলম্বনে বিশ্লেষণ করো।

উত্তর: '১৯৭১' হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। ছোট্ট পরিসরে রচিত এই উপন্যাসে মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর বর্বরোচিত রূপ সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। সাথে কীভাবে মানুষ নিজেদের অস্তিত্বের প্রশ্নে বিপ্লবী হয়ে ওঠে সেই চিত্রও চিত্রায়ণ করেছেন। '১৯৭১' উপন্যাসে আমরা দেখতে পাই প্রথম দিকে গ্রামের মানুষ মিলিটারির ভয়ে তটস্থ থাকলেও পরবর্তী সময়ে প্রত্যেকেই হয়ে উঠেছে সাহসী। কেউ জীবন অপেক্ষা আত্মমর্যাদাকে প্রাধান্য দিতে শিখেছে। আবার কেউ মৃত্যুর আগমূহূর্তেও হাসতে শিখে গিয়েছে। উপন্যাসের মিলিটারি অধিনায়ক এজাজ নিজেকে খুব বুদ্ধিমান দাবি করলেও তার কাজে আমরা এর প্রমাণ কমই দেখতে পাই। এজাজরা - বুঝতে পারেনি কিংবা চেষ্টা করেনি যে, একটি জনগোষ্ঠীকে অস্তিত্বের পরীক্ষায় ফেলে দেওয়া কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তারা অন্ধ হয়েছিল জাতিগত ঘৃণার মাঝে। তারা শুধু জানে আঘাত করতে। কিন্তু আঘাত সহ্য করতে শিখে গেলে নিপীড়িত মানুষও প্রতিবাদী হয়ে উঠতে পারে, তা তারা অনুধাবন করেননি। যা আমরা দেখতে পাই সফদারউল্লাহ, আজিজ মাস্টার ও রফিকের মাঝে। সফদরউল্লাহ্ উপন্যাসের অন্যতম একটি চরিত্র। সে যুদ্ধ কী তা জানেই না। গ্রামে মিলিটারি আক্রমণ করার পরে গ্রামবাসীরা নারীদের ব্যাপারে কী করা যায় এমন বিষয় নিয়ে আলোচনা করে। এদিকে দেখা যায়, হানাদার বাহিনীর সদস্য সফদরউল্লাহ্র অনুপস্থিতিতে তার বাড়িতে এসে স্ত্রী ও শ্যালিকার সম্ভ্রমহানি করে। এটা জানার পর সে হাতে দা নিয়ে বেরিয়ে পড়ে হানাদার বাহিনীর খোঁজে। তার মধ্যে তখন আর কোনো ভয় কাজ করে না। সে হয়ে ওঠে প্রতিবাদী। উপন্যাসের আরেক চরিত্র হলো আজিজ মাস্টার। ভীতু ও সন্ত্রস্ত এই চরিত্রটির মধ্যেও সময়মতো বিপ্লবী সত্তার সঞ্চার দেখতে পাই।' জীবনকে ভালোবাসা এই চরিত্রটিও একসময় জীবন ও সম্মানের মধ্যে সম্মানকেই বেছে নেয়। যা তার বিপ্লবী সত্তার পরিচায়ক। আবার রফিকের মধ্য দিয়ে লেখক সেই চরিত্র অঙ্কন করেছেন যারা দেশের জন্য জীবন দিতেও দ্বিধা করে না। পাকিস্তানির সহযোগী হয়েও তার মধ্যে বিবেকের তাড়নায় যে বিপ্লবী সত্তার পরিচয় পাওয়া যায় তা সত্যি অভাবনীয়। পাকিস্তানি হানাদার বাহিনী আসলে যা করেছে তা অন্যায়। তাদের অত্যাচার যখন সীমা ছাড়িয়ে গিয়েছিল তখন বাঙালিরা অস্তিত্বের ভয় কাটিয়ে উপর্যুক্ত চরিত্রগুলোর মতোই সাহসী ও প্রতিবাদী হয়ে উঠেছিল।

SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল

অস্তিত্বের ভয় কাটিয়ে বাঙালি কীভাবে সাহসী ও প্রতিবাদী হয়ে ওঠে? '১৯৭১' উপন্যাসের প্রাসঙ্গিক চরিত্র অবলম্বনে বিশ্লেষণ করো।

উত্তর

'১৯৭১' হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। ছোট্ট পরিসরে রচিত এই উপন্যাসে মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর বর্বরোচিত রূপ সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। সাথে কীভাবে মানুষ নিজেদের অস্তিত্বের প্রশ্নে বিপ্লবী হয়ে ওঠে সেই চিত্রও চিত্রায়ণ করেছেন। '১৯৭১' উপন্যাসে আমরা দেখতে পাই প্রথম দিকে গ্রামের মানুষ মিলিটারির ভয়ে তটস্থ থাকলেও পরবর্তী সময়ে প্রত্যেকেই হয়ে উঠেছে সাহসী। কেউ জীবন অপেক্ষা আত্মমর্যাদাকে প্রাধান্য দিতে শিখেছে। আবার কেউ মৃত্যুর আগমূহূর্তেও হাসতে শিখে গিয়েছে। উপন্যাসের মিলিটারি অধিনায়ক এজাজ নিজেকে খুব বুদ্ধিমান দাবি করলেও তার কাজে আমরা এর প্রমাণ কমই দেখতে পাই। এজাজরা - বুঝতে পারেনি কিংবা চেষ্টা করেনি যে, একটি জনগোষ্ঠীকে অস্তিত্বের পরীক্ষায় ফেলে দেওয়া কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তারা অন্ধ হয়েছিল জাতিগত ঘৃণার মাঝে। তারা শুধু জানে আঘাত করতে। কিন্তু আঘাত সহ্য করতে শিখে গেলে নিপীড়িত মানুষও প্রতিবাদী হয়ে উঠতে পারে, তা তারা অনুধাবন করেননি। যা আমরা দেখতে পাই সফদারউল্লাহ, আজিজ মাস্টার ও রফিকের মাঝে। সফদরউল্লাহ্ উপন্যাসের অন্যতম একটি চরিত্র। সে যুদ্ধ কী তা জানেই না। গ্রামে মিলিটারি আক্রমণ করার পরে গ্রামবাসীরা নারীদের ব্যাপারে কী করা যায় এমন বিষয় নিয়ে আলোচনা করে। এদিকে দেখা যায়, হানাদার বাহিনীর সদস্য সফদরউল্লাহ্র অনুপস্থিতিতে তার বাড়িতে এসে স্ত্রী ও শ্যালিকার সম্ভ্রমহানি করে। এটা জানার পর সে হাতে দা নিয়ে বেরিয়ে পড়ে হানাদার বাহিনীর খোঁজে। তার মধ্যে তখন আর কোনো ভয় কাজ করে না। সে হয়ে ওঠে প্রতিবাদী। উপন্যাসের আরেক চরিত্র হলো আজিজ মাস্টার। ভীতু ও সন্ত্রস্ত এই চরিত্রটির মধ্যেও সময়মতো বিপ্লবী সত্তার সঞ্চার দেখতে পাই।' জীবনকে ভালোবাসা এই চরিত্রটিও একসময় জীবন ও সম্মানের মধ্যে সম্মানকেই বেছে নেয়। যা তার বিপ্লবী সত্তার পরিচায়ক। আবার রফিকের মধ্য দিয়ে লেখক সেই চরিত্র অঙ্কন করেছেন যারা দেশের জন্য জীবন দিতেও দ্বিধা করে না। পাকিস্তানির সহযোগী হয়েও তার মধ্যে বিবেকের তাড়নায় যে বিপ্লবী সত্তার পরিচয় পাওয়া যায় তা সত্যি অভাবনীয়। পাকিস্তানি হানাদার বাহিনী আসলে যা করেছে তা অন্যায়। তাদের অত্যাচার যখন সীমা ছাড়িয়ে গিয়েছিল তখন বাঙালিরা অস্তিত্বের ভয় কাটিয়ে উপর্যুক্ত চরিত্রগুলোর মতোই সাহসী ও প্রতিবাদী হয়ে উঠেছিল।
SSCবাংলা ১ম পত্র১৯৭১ (উপন্যাস)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1."অনুফা এ সংসারে ভাগ্য নিয়ে এসেছে"- উক্তিটি পর্যালোচনা করো।

"অনুফা এ সংসারে ভাগ্য নিয়ে এসেছে"- উক্তিটি পর্যালোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মীর আলী অত্যন্ত বিচলিত বোধ করে কেন?

মীর আলী অত্যন্ত বিচলিত বোধ করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রফিক চরিত্রটিকে প্রতীকী চরিত্র হিসেবে পড়ার নিগূঢ় আমন্ত্রণ রয়েছে '১৯৭১' উপন্যাসে- এ প্রসঙ্গে মতামত দাও।

রফিক চরিত্রটিকে প্রতীকী চরিত্র হিসেবে পড়ার নিগূঢ় আমন্ত্রণ রয়েছে '১৯৭১' উপন্যাসে- এ প্রসঙ্গে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জয়নাল মিয়া দলবল নিয়ে ছাতিম গাছের নিচে অপেক্ষা করে কেন?

জয়নাল মিয়া দলবল নিয়ে ছাতিম গাছের নিচে অপেক্ষা করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'১৯৭১' উপন্যাসে নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম নিপীড়িত বাঙালির প্রতীক। – মন্তব্যটি বিশ্লেষণ করো।

'১৯৭১' উপন্যাসে নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম নিপীড়িত বাঙালির প্রতীক। – মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'দাদা, বড়ো ভয় লাগে।' উক্তিটি প্রসঙ্গসহ ব্যাখ্যা করো।

'দাদা, বড়ো ভয় লাগে।' উক্তিটি প্রসঙ্গসহ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."তোমরা মাত্র ২৫ ভাগ মুসলিম, বাকি ৭৫ ভাগ হিন্দু।"-বাঙালিদের প্রতি পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো।

"তোমরা মাত্র ২৫ ভাগ মুসলিম, বাকি ৭৫ ভাগ হিন্দু।"-বাঙালিদের প্রতি পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'পৃথিবীর সব জায়গার মানুষই আসলে এরকম।”- উক্তিটি দ্বারা রফিক কী বোঝাতে চেয়েছিল?

'পৃথিবীর সব জায়গার মানুষই আসলে এরকম।”- উক্তিটি দ্বারা রফিক কী বোঝাতে চেয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.“এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে কথাটির সত্যতা যাচাই করো।

“এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে কথাটির সত্যতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চিত্রা বুড়ি রাতে একনাগাড়ে কখনো ঘুমায় না কেন?

চিত্রা বুড়ি রাতে একনাগাড়ে কখনো ঘুমায় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'দেশের জন্য মুক্তিযোদ্ধারা অনায়াসেই নিজের জীবন উৎসর্গ করে দেয়।'- '১৯৭১' উপন্যাস অবলম্বনে উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

'দেশের জন্য মুক্তিযোদ্ধারা অনায়াসেই নিজের জীবন উৎসর্গ করে দেয়।'- '১৯৭১' উপন্যাস অবলম্বনে উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মীর আলির অনুফার প্রতি মমতাবোধ জাগ্রত হলো কেন?

মীর আলির অনুফার প্রতি মমতাবোধ জাগ্রত হলো কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"অনুফা এ সংসারে ভাগ্য নিয়ে এসেছে"- উক্তিটি পর্যালোচনা করো।মীর আলী অত্যন্ত বিচলিত বোধ করে কেন?রফিক চরিত্রটিকে প্রতীকী চরিত্র হিসেবে পড়ার নিগূঢ় আমন্ত্রণ রয়েছে '১৯৭১' উপন্যাসে-জয়নাল মিয়া দলবল নিয়ে ছাতিম গাছের নিচে অপেক্ষা করে কেন?'১৯৭১' উপন্যাসে নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম নিপীড়িত বাঙালির প্রতীক। – মন্তব্যটি'দাদা, বড়ো ভয় লাগে।' উক্তিটি প্রসঙ্গসহ ব্যাখ্যা করো।"তোমরা মাত্র ২৫ ভাগ মুসলিম, বাকি ৭৫ ভাগ হিন্দু।"-বাঙালিদের প্রতি পাকিস্তানিদের দ'পৃথিবীর সব জায়গার মানুষই আসলে এরকম।”- উক্তিটি দ্বারা রফিক কী বোঝাতে চেয়েছিল?“এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে কথাটির সত্যতা যাচাই চিত্রা বুড়ি রাতে একনাগাড়ে কখনো ঘুমায় না কেন?'দেশের জন্য মুক্তিযোদ্ধারা অনায়াসেই নিজের জীবন উৎসর্গ করে দেয়।'- '১৯৭১' উপন্যাস মীর আলির অনুফার প্রতি মমতাবোধ জাগ্রত হলো কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।