শেয়ারFacebookWhatsApp

"রফিকই আসলে '১৯৭১' উপন্যাসের একাত্তর, এই উপন্যাসের মুক্তিযুদ্ধ।"- '১৯৭১' উপন্যাসের রফিক চরিত্র অবলম্বনে কথাটি বিশ্লেষণ করো।

উত্তর: '১৯৭১' উপন্যাসটি হুমায়ূন আহমেদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের উপর যে অমানবিক অত্যাচার চালিয়েছিল তার আখ্যান রচিত হয়েছে আলোচ্য উপন্যাসে। উপন্যাসে দেখা যায়, পাকিস্তানি মিলিটারি অফিসার এজাজ তার সেনাবাহিনী নিয়ে নীলগঞ্জ গ্রামে হাজির হয়। কারণ তার ধারণা যে, নীলগঞ্জ গ্রামের পাশে কৈবর্তপাড়ায় মুক্তিবাহিনীর একটি দল লুকিয়ে আছে। গ্রামে আসার পর থেকেই শুরু হয় তার অমানবিক অত্যাচার। অফিসার এজাজ যখন নীলগঞ্জ গ্রামে আসে তখন তার সঙ্গী হয় বাঙালি 'রফিক'। 'রফিক' আলোচ্য উপন্যাসের সবচেয়ে উজ্জ্বল চরিত্র বলা যায়। সে মেজর এজাজের সঙ্গে থাকে এবং দোভাষী হিসেবে কাজ করে। রফিক চরিত্রটি যেন রহস্যময়। রফিক হলো '১৯৭১' উপন্যাসের সবচেয়ে জটিল চরিত্র। তাকে বাস্তব চরিত্র না বলে বরং প্রতীকী চরিত্র বলাই শ্রেয়। উপন্যাসে দেখা যায়, রফিক কখনো নীলগঞ্জ গ্রামে আসেনি অথচ সে এমনভাবে কাজ করেছে, যেন শুধু নীলগঞ্জের রাস্তাঘাট নয়, মানুষজন এবং প্রাকৃতিক অবকাঠামোও তার খুবই চেনা। সে মেজর এজাজের সহযোগী হিসেবে গ্রামে প্রবেশ করলেও বাংলাদেশের মানুষের প্রতিনিধি হয়েই কথা বলেছে। আর এভাবেই সে হয়ে উঠেছে বাংলাদেশের যেকোনো গ্রামের যেকোনো রফিক। '১৯৭১' উপন্যাসে রফিক আসলে যুদ্ধই করতে চেয়েছে। তাই উপন্যাসের শুরু থেকেই মেজর এজাজের কর্মকাণ্ডের প্রতি অনাস্থা জানিয়ে এসেছে। অবশেষে যখন সে নিশ্চিত হয়েছে, এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র, তখন প্রতিবাদ ছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না। যুদ্ধের শুরুর পর্বে বাংলাদেশের আপামর জনতা যখন বুঝতে পারে তাদের সামষ্টিক বেঁচে থাকা কেবল ব্যক্তিক জীবনদানের মধ্য দিয়েই সম্ভবপর, তখনই আসলে বাংলাদেশ প্রবেশ করতে থাকে যুদ্ধে। যুদ্ধ রূপান্তরিত হতে থাকে সর্বব্যাপী মুক্তিযুদ্ধে। উপন্যাসে রফিক চরিত্রটির মধ্য দিয়ে এই চেতনার প্রকাশই দেখা যায়। সেও যেন বুঝতে পেরেছিল তার জীবন দেওয়ার মধ্য দিয়েই শুরু হবে যুদ্ধ। যে রফিক এক সময় মেজর এজাজের সঙ্গী ছিল, সেই এজাজের বিরুদ্ধাচরণ করতে থাকে। কৈবর্তপাড়ায় লাগিয়ে দেওয়া আগুনের আঁচে বিলের পানিতে দাঁড়িয়ে থাকা মেজর এজাজের কাছে অচেনা হয়ে ওঠে রফিক। রফিকের চোখেমুখে হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে যে ঘৃণার প্রকাশ এটিই মূলত উপন্যাসের মূল। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, রফিকই আসলে '১৯৭১' উপন্যাসের একাত্তর, এই উপন্যাসের মুক্তিযুদ্ধ।

SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল

"রফিকই আসলে '১৯৭১' উপন্যাসের একাত্তর, এই উপন্যাসের মুক্তিযুদ্ধ।"- '১৯৭১' উপন্যাসের রফিক চরিত্র অবলম্বনে কথাটি বিশ্লেষণ করো।

উত্তর

'১৯৭১' উপন্যাসটি হুমায়ূন আহমেদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের উপর যে অমানবিক অত্যাচার চালিয়েছিল তার আখ্যান রচিত হয়েছে আলোচ্য উপন্যাসে। উপন্যাসে দেখা যায়, পাকিস্তানি মিলিটারি অফিসার এজাজ তার সেনাবাহিনী নিয়ে নীলগঞ্জ গ্রামে হাজির হয়। কারণ তার ধারণা যে, নীলগঞ্জ গ্রামের পাশে কৈবর্তপাড়ায় মুক্তিবাহিনীর একটি দল লুকিয়ে আছে। গ্রামে আসার পর থেকেই শুরু হয় তার অমানবিক অত্যাচার। অফিসার এজাজ যখন নীলগঞ্জ গ্রামে আসে তখন তার সঙ্গী হয় বাঙালি 'রফিক'। 'রফিক' আলোচ্য উপন্যাসের সবচেয়ে উজ্জ্বল চরিত্র বলা যায়। সে মেজর এজাজের সঙ্গে থাকে এবং দোভাষী হিসেবে কাজ করে। রফিক চরিত্রটি যেন রহস্যময়। রফিক হলো '১৯৭১' উপন্যাসের সবচেয়ে জটিল চরিত্র। তাকে বাস্তব চরিত্র না বলে বরং প্রতীকী চরিত্র বলাই শ্রেয়। উপন্যাসে দেখা যায়, রফিক কখনো নীলগঞ্জ গ্রামে আসেনি অথচ সে এমনভাবে কাজ করেছে, যেন শুধু নীলগঞ্জের রাস্তাঘাট নয়, মানুষজন এবং প্রাকৃতিক অবকাঠামোও তার খুবই চেনা। সে মেজর এজাজের সহযোগী হিসেবে গ্রামে প্রবেশ করলেও বাংলাদেশের মানুষের প্রতিনিধি হয়েই কথা বলেছে। আর এভাবেই সে হয়ে উঠেছে বাংলাদেশের যেকোনো গ্রামের যেকোনো রফিক। '১৯৭১' উপন্যাসে রফিক আসলে যুদ্ধই করতে চেয়েছে। তাই উপন্যাসের শুরু থেকেই মেজর এজাজের কর্মকাণ্ডের প্রতি অনাস্থা জানিয়ে এসেছে। অবশেষে যখন সে নিশ্চিত হয়েছে, এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র, তখন প্রতিবাদ ছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না। যুদ্ধের শুরুর পর্বে বাংলাদেশের আপামর জনতা যখন বুঝতে পারে তাদের সামষ্টিক বেঁচে থাকা কেবল ব্যক্তিক জীবনদানের মধ্য দিয়েই সম্ভবপর, তখনই আসলে বাংলাদেশ প্রবেশ করতে থাকে যুদ্ধে। যুদ্ধ রূপান্তরিত হতে থাকে সর্বব্যাপী মুক্তিযুদ্ধে। উপন্যাসে রফিক চরিত্রটির মধ্য দিয়ে এই চেতনার প্রকাশই দেখা যায়। সেও যেন বুঝতে পেরেছিল তার জীবন দেওয়ার মধ্য দিয়েই শুরু হবে যুদ্ধ। যে রফিক এক সময় মেজর এজাজের সঙ্গী ছিল, সেই এজাজের বিরুদ্ধাচরণ করতে থাকে। কৈবর্তপাড়ায় লাগিয়ে দেওয়া আগুনের আঁচে বিলের পানিতে দাঁড়িয়ে থাকা মেজর এজাজের কাছে অচেনা হয়ে ওঠে রফিক। রফিকের চোখেমুখে হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে যে ঘৃণার প্রকাশ এটিই মূলত উপন্যাসের মূল। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, রফিকই আসলে '১৯৭১' উপন্যাসের একাত্তর, এই উপন্যাসের মুক্তিযুদ্ধ।
SSCবাংলা ১ম পত্র১৯৭১ (উপন্যাস)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1."অনুফা এ সংসারে ভাগ্য নিয়ে এসেছে"- উক্তিটি পর্যালোচনা করো।

"অনুফা এ সংসারে ভাগ্য নিয়ে এসেছে"- উক্তিটি পর্যালোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মীর আলী অত্যন্ত বিচলিত বোধ করে কেন?

মীর আলী অত্যন্ত বিচলিত বোধ করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রফিক চরিত্রটিকে প্রতীকী চরিত্র হিসেবে পড়ার নিগূঢ় আমন্ত্রণ রয়েছে '১৯৭১' উপন্যাসে- এ প্রসঙ্গে মতামত দাও।

রফিক চরিত্রটিকে প্রতীকী চরিত্র হিসেবে পড়ার নিগূঢ় আমন্ত্রণ রয়েছে '১৯৭১' উপন্যাসে- এ প্রসঙ্গে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জয়নাল মিয়া দলবল নিয়ে ছাতিম গাছের নিচে অপেক্ষা করে কেন?

জয়নাল মিয়া দলবল নিয়ে ছাতিম গাছের নিচে অপেক্ষা করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'১৯৭১' উপন্যাসে নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম নিপীড়িত বাঙালির প্রতীক। – মন্তব্যটি বিশ্লেষণ করো।

'১৯৭১' উপন্যাসে নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম নিপীড়িত বাঙালির প্রতীক। – মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'দাদা, বড়ো ভয় লাগে।' উক্তিটি প্রসঙ্গসহ ব্যাখ্যা করো।

'দাদা, বড়ো ভয় লাগে।' উক্তিটি প্রসঙ্গসহ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."তোমরা মাত্র ২৫ ভাগ মুসলিম, বাকি ৭৫ ভাগ হিন্দু।"-বাঙালিদের প্রতি পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো।

"তোমরা মাত্র ২৫ ভাগ মুসলিম, বাকি ৭৫ ভাগ হিন্দু।"-বাঙালিদের প্রতি পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'পৃথিবীর সব জায়গার মানুষই আসলে এরকম।”- উক্তিটি দ্বারা রফিক কী বোঝাতে চেয়েছিল?

'পৃথিবীর সব জায়গার মানুষই আসলে এরকম।”- উক্তিটি দ্বারা রফিক কী বোঝাতে চেয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.“এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে কথাটির সত্যতা যাচাই করো।

“এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে কথাটির সত্যতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চিত্রা বুড়ি রাতে একনাগাড়ে কখনো ঘুমায় না কেন?

চিত্রা বুড়ি রাতে একনাগাড়ে কখনো ঘুমায় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'দেশের জন্য মুক্তিযোদ্ধারা অনায়াসেই নিজের জীবন উৎসর্গ করে দেয়।'- '১৯৭১' উপন্যাস অবলম্বনে উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

'দেশের জন্য মুক্তিযোদ্ধারা অনায়াসেই নিজের জীবন উৎসর্গ করে দেয়।'- '১৯৭১' উপন্যাস অবলম্বনে উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মীর আলির অনুফার প্রতি মমতাবোধ জাগ্রত হলো কেন?

মীর আলির অনুফার প্রতি মমতাবোধ জাগ্রত হলো কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"অনুফা এ সংসারে ভাগ্য নিয়ে এসেছে"- উক্তিটি পর্যালোচনা করো।মীর আলী অত্যন্ত বিচলিত বোধ করে কেন?রফিক চরিত্রটিকে প্রতীকী চরিত্র হিসেবে পড়ার নিগূঢ় আমন্ত্রণ রয়েছে '১৯৭১' উপন্যাসে-জয়নাল মিয়া দলবল নিয়ে ছাতিম গাছের নিচে অপেক্ষা করে কেন?'১৯৭১' উপন্যাসে নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম নিপীড়িত বাঙালির প্রতীক। – মন্তব্যটি'দাদা, বড়ো ভয় লাগে।' উক্তিটি প্রসঙ্গসহ ব্যাখ্যা করো।"তোমরা মাত্র ২৫ ভাগ মুসলিম, বাকি ৭৫ ভাগ হিন্দু।"-বাঙালিদের প্রতি পাকিস্তানিদের দ'পৃথিবীর সব জায়গার মানুষই আসলে এরকম।”- উক্তিটি দ্বারা রফিক কী বোঝাতে চেয়েছিল?“এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে কথাটির সত্যতা যাচাই চিত্রা বুড়ি রাতে একনাগাড়ে কখনো ঘুমায় না কেন?'দেশের জন্য মুক্তিযোদ্ধারা অনায়াসেই নিজের জীবন উৎসর্গ করে দেয়।'- '১৯৭১' উপন্যাস মীর আলির অনুফার প্রতি মমতাবোধ জাগ্রত হলো কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।