উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : সড়ক দুর্ঘটনায় ছেলে মারাত্মকভাবে আহত হলে এক অপরিচিত লোক গোপনে রক্ত দিয়ে তাকে সুস্থ করে তোলে। কিন্তু সেই লোকের পরিচয় জানার জন্য অশ্রুসিক্ত চোখে গভীর আবেগে তাকে খুঁজতে থাকেন হাসমত আলী। মনে হয়, কাছে পেয়ে দুটি কথা বলতে পারলে প্রশান্ত হতো হৃদয়! Q. উদ্দীপকের হাসমত আলীর ভাবনায় 'প্রত্যুপকার' গল্পের কোন দিকটি প্রকাশিত হয়েছে?
ক. উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আকাঙ্ক্ষা
খ. উপকারীকে দেখার কৌতূহল
গ. উপকারীর স্বরূপ জানার ইচ্ছা
ঘ. উপকারীর কথা শোনার ইচ্ছা
উত্তর: উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আকাঙ্ক্ষা
SSC বাংলা ১ম পত্র School papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · School papers · MCQ