শেয়ারFacebookWhatsApp

"নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?" উক্তিটি কোন গ্রামের প্রতিচ্ছবি? ব্যাখ্যা করো।

উত্তর: "নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?" উক্তিটি নীলগঞ্জ গ্রামের প্রতিচ্ছবি। '১৯৭১' উপন্যাসে লেখক হুমায়ূন আহমেদ প্রত্যন্ত গ্রামে নীলগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরেছেন। মুক্তিযুদ্ধ ছিল একটি সর্বাত্মক যুদ্ধ। সেই যুদ্ধের প্রভাব বাংলাদেশের সর্বস্তরের মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে সকল নগরবন্দর গ্রামগঞ্জে সেই যুদ্ধ বিস্তার করে। এরই সূত্র ধরে ১৯৭১ সালের পয়লা মে নীলগঞ্জ গ্রামে প্রবেশ করে পাকিস্তানি হানাদার বাহিনী। নীলগঞ্জ একটি প্রত্যন্ত নিস্তরঙ্গ গ্রাম। দুর্গম পথ পাড়ি দিয়ে এ গ্রামে আসতে হয়। যাতায়াত ব্যবস্থাও অনুন্নত। কৃষিপ্রধান এ গ্রামে ত্রিশ-চল্লিশঘর কৃষকের বসবাস। অসামরিক এ গ্রামে হানাদার বাহিনীর প্রবেশ গ্রামের শৃঙ্খলা ভঙ্গ করে দেয়। হানাদার বাহিনী নীলগঞ্জ গ্রামে প্রবেশ করেই গ্রামের ক্ষয়িষ্ণু জমিদার নীলু সেনকে নির্মমভাবে হত্যা করে। মসজিদের ইমাম সাহেবকে ও স্কুলের প্রধান শিক্ষক আজিজ মাস্টারকে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। মিলিটারি সুবাদার ও রাজাকাররা মিলে সফদরউল্লাহর কিশোরী শ্যালিকা ও স্ত্রীকে ধর্ষণ করে। 'মনা ও বিরুকে হত্যা করে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। অসুস্থ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার সংবাদ পেলে কৈবর্তপাড়ায় আগুন ধরিয়ে দেয়। বাঙালিদের পক্ষে কথা বলায় এবং জাতিগত অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করায় নির্মম হত্যার শিকার হতে হয় রফিককে। পাকিস্তানি হানাদার বাহিনী নিস্তরঙ্গ নীলগঞ্জ গ্রামের শৃঙ্খলা ভেঙে দিয়ে জনজীবনকে বিষিয়ে দেয়। মানুষের স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটায়। খুন-ধর্ষণ, অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, "নগর পুড়িয়ে দেবালয় কি এড়ায়?”- এ উক্তিটির সাথে নীলগঞ্জ গ্রামের সাদৃশ্য রয়েছে।

SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল

"নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?" উক্তিটি কোন গ্রামের প্রতিচ্ছবি? ব্যাখ্যা করো।

উত্তর

"নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?" উক্তিটি নীলগঞ্জ গ্রামের প্রতিচ্ছবি। '১৯৭১' উপন্যাসে লেখক হুমায়ূন আহমেদ প্রত্যন্ত গ্রামে নীলগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরেছেন। মুক্তিযুদ্ধ ছিল একটি সর্বাত্মক যুদ্ধ। সেই যুদ্ধের প্রভাব বাংলাদেশের সর্বস্তরের মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে সকল নগরবন্দর গ্রামগঞ্জে সেই যুদ্ধ বিস্তার করে। এরই সূত্র ধরে ১৯৭১ সালের পয়লা মে নীলগঞ্জ গ্রামে প্রবেশ করে পাকিস্তানি হানাদার বাহিনী। নীলগঞ্জ একটি প্রত্যন্ত নিস্তরঙ্গ গ্রাম। দুর্গম পথ পাড়ি দিয়ে এ গ্রামে আসতে হয়। যাতায়াত ব্যবস্থাও অনুন্নত। কৃষিপ্রধান এ গ্রামে ত্রিশ-চল্লিশঘর কৃষকের বসবাস। অসামরিক এ গ্রামে হানাদার বাহিনীর প্রবেশ গ্রামের শৃঙ্খলা ভঙ্গ করে দেয়। হানাদার বাহিনী নীলগঞ্জ গ্রামে প্রবেশ করেই গ্রামের ক্ষয়িষ্ণু জমিদার নীলু সেনকে নির্মমভাবে হত্যা করে। মসজিদের ইমাম সাহেবকে ও স্কুলের প্রধান শিক্ষক আজিজ মাস্টারকে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। মিলিটারি সুবাদার ও রাজাকাররা মিলে সফদরউল্লাহর কিশোরী শ্যালিকা ও স্ত্রীকে ধর্ষণ করে। 'মনা ও বিরুকে হত্যা করে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। অসুস্থ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার সংবাদ পেলে কৈবর্তপাড়ায় আগুন ধরিয়ে দেয়। বাঙালিদের পক্ষে কথা বলায় এবং জাতিগত অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করায় নির্মম হত্যার শিকার হতে হয় রফিককে। পাকিস্তানি হানাদার বাহিনী নিস্তরঙ্গ নীলগঞ্জ গ্রামের শৃঙ্খলা ভেঙে দিয়ে জনজীবনকে বিষিয়ে দেয়। মানুষের স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটায়। খুন-ধর্ষণ, অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, "নগর পুড়িয়ে দেবালয় কি এড়ায়?”- এ উক্তিটির সাথে নীলগঞ্জ গ্রামের সাদৃশ্য রয়েছে।
SSCবাংলা ১ম পত্র১৯৭১ (উপন্যাস)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1."অনুফা এ সংসারে ভাগ্য নিয়ে এসেছে"- উক্তিটি পর্যালোচনা করো।

"অনুফা এ সংসারে ভাগ্য নিয়ে এসেছে"- উক্তিটি পর্যালোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মীর আলী অত্যন্ত বিচলিত বোধ করে কেন?

মীর আলী অত্যন্ত বিচলিত বোধ করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রফিক চরিত্রটিকে প্রতীকী চরিত্র হিসেবে পড়ার নিগূঢ় আমন্ত্রণ রয়েছে '১৯৭১' উপন্যাসে- এ প্রসঙ্গে মতামত দাও।

রফিক চরিত্রটিকে প্রতীকী চরিত্র হিসেবে পড়ার নিগূঢ় আমন্ত্রণ রয়েছে '১৯৭১' উপন্যাসে- এ প্রসঙ্গে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জয়নাল মিয়া দলবল নিয়ে ছাতিম গাছের নিচে অপেক্ষা করে কেন?

জয়নাল মিয়া দলবল নিয়ে ছাতিম গাছের নিচে অপেক্ষা করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'১৯৭১' উপন্যাসে নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম নিপীড়িত বাঙালির প্রতীক। – মন্তব্যটি বিশ্লেষণ করো।

'১৯৭১' উপন্যাসে নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম নিপীড়িত বাঙালির প্রতীক। – মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'দাদা, বড়ো ভয় লাগে।' উক্তিটি প্রসঙ্গসহ ব্যাখ্যা করো।

'দাদা, বড়ো ভয় লাগে।' উক্তিটি প্রসঙ্গসহ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."তোমরা মাত্র ২৫ ভাগ মুসলিম, বাকি ৭৫ ভাগ হিন্দু।"-বাঙালিদের প্রতি পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো।

"তোমরা মাত্র ২৫ ভাগ মুসলিম, বাকি ৭৫ ভাগ হিন্দু।"-বাঙালিদের প্রতি পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'পৃথিবীর সব জায়গার মানুষই আসলে এরকম।”- উক্তিটি দ্বারা রফিক কী বোঝাতে চেয়েছিল?

'পৃথিবীর সব জায়গার মানুষই আসলে এরকম।”- উক্তিটি দ্বারা রফিক কী বোঝাতে চেয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.“এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে কথাটির সত্যতা যাচাই করো।

“এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে কথাটির সত্যতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চিত্রা বুড়ি রাতে একনাগাড়ে কখনো ঘুমায় না কেন?

চিত্রা বুড়ি রাতে একনাগাড়ে কখনো ঘুমায় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'দেশের জন্য মুক্তিযোদ্ধারা অনায়াসেই নিজের জীবন উৎসর্গ করে দেয়।'- '১৯৭১' উপন্যাস অবলম্বনে উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

'দেশের জন্য মুক্তিযোদ্ধারা অনায়াসেই নিজের জীবন উৎসর্গ করে দেয়।'- '১৯৭১' উপন্যাস অবলম্বনে উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মীর আলির অনুফার প্রতি মমতাবোধ জাগ্রত হলো কেন?

মীর আলির অনুফার প্রতি মমতাবোধ জাগ্রত হলো কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"অনুফা এ সংসারে ভাগ্য নিয়ে এসেছে"- উক্তিটি পর্যালোচনা করো।মীর আলী অত্যন্ত বিচলিত বোধ করে কেন?রফিক চরিত্রটিকে প্রতীকী চরিত্র হিসেবে পড়ার নিগূঢ় আমন্ত্রণ রয়েছে '১৯৭১' উপন্যাসে-জয়নাল মিয়া দলবল নিয়ে ছাতিম গাছের নিচে অপেক্ষা করে কেন?'১৯৭১' উপন্যাসে নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম নিপীড়িত বাঙালির প্রতীক। – মন্তব্যটি'দাদা, বড়ো ভয় লাগে।' উক্তিটি প্রসঙ্গসহ ব্যাখ্যা করো।"তোমরা মাত্র ২৫ ভাগ মুসলিম, বাকি ৭৫ ভাগ হিন্দু।"-বাঙালিদের প্রতি পাকিস্তানিদের দ'পৃথিবীর সব জায়গার মানুষই আসলে এরকম।”- উক্তিটি দ্বারা রফিক কী বোঝাতে চেয়েছিল?“এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে কথাটির সত্যতা যাচাই চিত্রা বুড়ি রাতে একনাগাড়ে কখনো ঘুমায় না কেন?'দেশের জন্য মুক্তিযোদ্ধারা অনায়াসেই নিজের জীবন উৎসর্গ করে দেয়।'- '১৯৭১' উপন্যাস মীর আলির অনুফার প্রতি মমতাবোধ জাগ্রত হলো কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।