"বিপদের সময় নিজ গোত্রের মানুষকে মনে পড়ে।” ব্যাখ্যা করো।
উত্তর: "বিপদের সময় নিজ গোত্রের মানুষের কথাই প্রথম মনে পড়ে।"- গোষ্ঠী কর্তৃক পরিত্যক্ত চিত্রা বুড়ি গ্রামে মিলিটারি এলে সেই গোত্রকেই প্রথমে খবর দিতে যায়। '১৯৭১' উপন্যাসের একটি পার্শ্বচরিত্র চিত্রা বুড়ি। কৈবর্তপাড়ায় তার বসবাস ছিল। গত বছর মনা কৈবর্ত তার ছেলেকে খুন করলে নীলগঞ্জ গ্রামের গণ্যমান্য ব্যক্তি নীলু সেন ও পুলিশের কাছে সে হত্যার বিচার চায়। এতে কৈবর্তরা ক্ষুব্ধ হয়ে তাকে স্বগোত্র থেকে পরিত্যাগ করে। সেই থেকে চিত্র বুড়ি এ গ্রামের প্রথম ভিক্ষুক হিসেবে আত্মপ্রকাশ করে। অথচ গ্রামে মিলিটারি প্রবেশ করলে চিত্রা বুড়ি সবাইকে রেখে সেই পরিত্যক্ত গোত্রের কাছেই আগে খবর পৌছে দেয়। নিজ গোত্রের প্রতি এমন কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে আলোচ্য উক্তিটি করা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
"বিপদের সময় নিজ গোত্রের মানুষকে মনে পড়ে।” ব্যাখ্যা করো।
উত্তর