শেয়ারFacebookWhatsApp

“নীলু সেনের হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধে হানাদার বর্বরতার প্রামাণ্য দলিল।” – '১৯৭১' উপন্যাসের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর: যে মুক্তিযুদ্ধ বাঙালির যেমন গর্বের ইতিহাস তেমনই আবার কষ্টেরও ইতিহাস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাঙালি জনজীবনের দুর্দশার চিত্র ছিল অবর্ণনীয়। পাকিস্তানি হানাদার বাহিনী যে কতটা নৃশংস ছিল তা বোঝা যায় বিভিন্ন গল্প, উপন্যাস পাঠ করলে। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত বিভিন্ন সাহিত্য ইতিহাসের প্রামাণ্য দলিল। তেমনই একটি উল্লেখযোগ্য উপন্যাস হলো '১৯৭১'। হুমায়ূন আহমেদ এই রচনায় যেভাবে হানাদার বাহিনীর নৃশংসতার বর্ণনা দিয়েছেন তা পাঠ করলে পাকিস্তানিদের সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। বিশেষ করে নীলু সেনের হত্যাকাণ্ড। '১৯৭১' উপন্যাসে নীলু সেন গ্রামের একজন মোটামুটি প্রভাবশালী ব্যক্তি। গ্রামে বিচার-সালিশে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি একজন ভালো মানুষ। গ্রামের কারও ক্ষতি তিনি করেন না। অবস্থাপন্ন হওয়ায় তার বাড়িতে একটা ট্রানজিস্টারও আছে। গ্রামে মিলিটারি প্রবেশ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। কারণ তলপেটের অসহ্য যন্ত্রণায় সারা রাত তিনি ঘুমাতে পারেননি। এজন্য শেষরাতে তিনি ঘুমিয়ে গেলে তার বোনপো বলাই তার ঘুম ভাঙায় না। মিলিটারি এসে তার ঘুম ভাঙায় এবং নিচে গিয়ে মিলিটারিদের 'আদাব' বলার সঙ্গে সঙ্গে তাকে গুলি করে হত্যা করা হয়। পাকিস্তানি হানাদার বাহিনী পুরো মুক্তিযুদ্ধজুড়ে তাদের বর্বরতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। মানুষ মারার সময় তারা আসলে জাত-পাত বা ধর্মের বিচার করে না। বাঙালি জাতির প্রতি তীব্র ঘৃণা নিয়ে তারা এ দেশে এসেছিল। বাঙালিকে নিশ্চিহ্ন করে দেশ দখল করাই ছিল তাদের লক্ষ্য। আর এ লক্ষ্য পূরণ করতে গিয়ে সামনে যাকেই পেয়েছে কোনো বিচার ছাড়াই তাকে হত্যা করেছে। মিলিটারি অফিসার মেজর এজাজ তার সেনাদল নিয়ে নীলগঞ্জ গ্রামে একটা মিশনে এলেও তারা শুরুতেই গ্রামে ত্রাস সৃষ্টির উদ্যোগ নেয়। যার কারণে তারা হত্যা করে নীলু সেনকে। আবার শুরুতে শুধু অন্য ধর্মের মানুষকে হত্যা করার মাধ্যমে তারা মুসলমানদের সাময়িক বিশ্বাস অর্জনের চেষ্টা করে যাতে মুসলমানরা মিলিটারিকে খারাপ না ভাবে। যদিও শেষ পর্যন্ত তারা পুরো গ্রামেই তাণ্ডব চালায়। যার শুরু হয়েছিল নীলু সেনকে হত্যার মধ্য দিয়ে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নীলু সেনের হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর নিষ্ঠুর বর্বরতার প্রামাণ্য দলিল।

SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল

“নীলু সেনের হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধে হানাদার বর্বরতার প্রামাণ্য দলিল।” – '১৯৭১' উপন্যাসের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর

যে মুক্তিযুদ্ধ বাঙালির যেমন গর্বের ইতিহাস তেমনই আবার কষ্টেরও ইতিহাস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাঙালি জনজীবনের দুর্দশার চিত্র ছিল অবর্ণনীয়। পাকিস্তানি হানাদার বাহিনী যে কতটা নৃশংস ছিল তা বোঝা যায় বিভিন্ন গল্প, উপন্যাস পাঠ করলে। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত বিভিন্ন সাহিত্য ইতিহাসের প্রামাণ্য দলিল। তেমনই একটি উল্লেখযোগ্য উপন্যাস হলো '১৯৭১'। হুমায়ূন আহমেদ এই রচনায় যেভাবে হানাদার বাহিনীর নৃশংসতার বর্ণনা দিয়েছেন তা পাঠ করলে পাকিস্তানিদের সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। বিশেষ করে নীলু সেনের হত্যাকাণ্ড। '১৯৭১' উপন্যাসে নীলু সেন গ্রামের একজন মোটামুটি প্রভাবশালী ব্যক্তি। গ্রামে বিচার-সালিশে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি একজন ভালো মানুষ। গ্রামের কারও ক্ষতি তিনি করেন না। অবস্থাপন্ন হওয়ায় তার বাড়িতে একটা ট্রানজিস্টারও আছে। গ্রামে মিলিটারি প্রবেশ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। কারণ তলপেটের অসহ্য যন্ত্রণায় সারা রাত তিনি ঘুমাতে পারেননি। এজন্য শেষরাতে তিনি ঘুমিয়ে গেলে তার বোনপো বলাই তার ঘুম ভাঙায় না। মিলিটারি এসে তার ঘুম ভাঙায় এবং নিচে গিয়ে মিলিটারিদের 'আদাব' বলার সঙ্গে সঙ্গে তাকে গুলি করে হত্যা করা হয়। পাকিস্তানি হানাদার বাহিনী পুরো মুক্তিযুদ্ধজুড়ে তাদের বর্বরতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। মানুষ মারার সময় তারা আসলে জাত-পাত বা ধর্মের বিচার করে না। বাঙালি জাতির প্রতি তীব্র ঘৃণা নিয়ে তারা এ দেশে এসেছিল। বাঙালিকে নিশ্চিহ্ন করে দেশ দখল করাই ছিল তাদের লক্ষ্য। আর এ লক্ষ্য পূরণ করতে গিয়ে সামনে যাকেই পেয়েছে কোনো বিচার ছাড়াই তাকে হত্যা করেছে। মিলিটারি অফিসার মেজর এজাজ তার সেনাদল নিয়ে নীলগঞ্জ গ্রামে একটা মিশনে এলেও তারা শুরুতেই গ্রামে ত্রাস সৃষ্টির উদ্যোগ নেয়। যার কারণে তারা হত্যা করে নীলু সেনকে। আবার শুরুতে শুধু অন্য ধর্মের মানুষকে হত্যা করার মাধ্যমে তারা মুসলমানদের সাময়িক বিশ্বাস অর্জনের চেষ্টা করে যাতে মুসলমানরা মিলিটারিকে খারাপ না ভাবে। যদিও শেষ পর্যন্ত তারা পুরো গ্রামেই তাণ্ডব চালায়। যার শুরু হয়েছিল নীলু সেনকে হত্যার মধ্য দিয়ে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নীলু সেনের হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর নিষ্ঠুর বর্বরতার প্রামাণ্য দলিল।
SSCবাংলা ১ম পত্র১৯৭১ (উপন্যাস)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1."অনুফা এ সংসারে ভাগ্য নিয়ে এসেছে"- উক্তিটি পর্যালোচনা করো।

"অনুফা এ সংসারে ভাগ্য নিয়ে এসেছে"- উক্তিটি পর্যালোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মীর আলী অত্যন্ত বিচলিত বোধ করে কেন?

মীর আলী অত্যন্ত বিচলিত বোধ করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রফিক চরিত্রটিকে প্রতীকী চরিত্র হিসেবে পড়ার নিগূঢ় আমন্ত্রণ রয়েছে '১৯৭১' উপন্যাসে- এ প্রসঙ্গে মতামত দাও।

রফিক চরিত্রটিকে প্রতীকী চরিত্র হিসেবে পড়ার নিগূঢ় আমন্ত্রণ রয়েছে '১৯৭১' উপন্যাসে- এ প্রসঙ্গে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জয়নাল মিয়া দলবল নিয়ে ছাতিম গাছের নিচে অপেক্ষা করে কেন?

জয়নাল মিয়া দলবল নিয়ে ছাতিম গাছের নিচে অপেক্ষা করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'১৯৭১' উপন্যাসে নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম নিপীড়িত বাঙালির প্রতীক। – মন্তব্যটি বিশ্লেষণ করো।

'১৯৭১' উপন্যাসে নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম নিপীড়িত বাঙালির প্রতীক। – মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'দাদা, বড়ো ভয় লাগে।' উক্তিটি প্রসঙ্গসহ ব্যাখ্যা করো।

'দাদা, বড়ো ভয় লাগে।' উক্তিটি প্রসঙ্গসহ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."তোমরা মাত্র ২৫ ভাগ মুসলিম, বাকি ৭৫ ভাগ হিন্দু।"-বাঙালিদের প্রতি পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো।

"তোমরা মাত্র ২৫ ভাগ মুসলিম, বাকি ৭৫ ভাগ হিন্দু।"-বাঙালিদের প্রতি পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'পৃথিবীর সব জায়গার মানুষই আসলে এরকম।”- উক্তিটি দ্বারা রফিক কী বোঝাতে চেয়েছিল?

'পৃথিবীর সব জায়গার মানুষই আসলে এরকম।”- উক্তিটি দ্বারা রফিক কী বোঝাতে চেয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.“এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে কথাটির সত্যতা যাচাই করো।

“এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে কথাটির সত্যতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চিত্রা বুড়ি রাতে একনাগাড়ে কখনো ঘুমায় না কেন?

চিত্রা বুড়ি রাতে একনাগাড়ে কখনো ঘুমায় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'দেশের জন্য মুক্তিযোদ্ধারা অনায়াসেই নিজের জীবন উৎসর্গ করে দেয়।'- '১৯৭১' উপন্যাস অবলম্বনে উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

'দেশের জন্য মুক্তিযোদ্ধারা অনায়াসেই নিজের জীবন উৎসর্গ করে দেয়।'- '১৯৭১' উপন্যাস অবলম্বনে উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মীর আলির অনুফার প্রতি মমতাবোধ জাগ্রত হলো কেন?

মীর আলির অনুফার প্রতি মমতাবোধ জাগ্রত হলো কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"অনুফা এ সংসারে ভাগ্য নিয়ে এসেছে"- উক্তিটি পর্যালোচনা করো।মীর আলী অত্যন্ত বিচলিত বোধ করে কেন?রফিক চরিত্রটিকে প্রতীকী চরিত্র হিসেবে পড়ার নিগূঢ় আমন্ত্রণ রয়েছে '১৯৭১' উপন্যাসে-জয়নাল মিয়া দলবল নিয়ে ছাতিম গাছের নিচে অপেক্ষা করে কেন?'১৯৭১' উপন্যাসে নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম নিপীড়িত বাঙালির প্রতীক। – মন্তব্যটি'দাদা, বড়ো ভয় লাগে।' উক্তিটি প্রসঙ্গসহ ব্যাখ্যা করো।"তোমরা মাত্র ২৫ ভাগ মুসলিম, বাকি ৭৫ ভাগ হিন্দু।"-বাঙালিদের প্রতি পাকিস্তানিদের দ'পৃথিবীর সব জায়গার মানুষই আসলে এরকম।”- উক্তিটি দ্বারা রফিক কী বোঝাতে চেয়েছিল?“এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে কথাটির সত্যতা যাচাই চিত্রা বুড়ি রাতে একনাগাড়ে কখনো ঘুমায় না কেন?'দেশের জন্য মুক্তিযোদ্ধারা অনায়াসেই নিজের জীবন উৎসর্গ করে দেয়।'- '১৯৭১' উপন্যাস মীর আলির অনুফার প্রতি মমতাবোধ জাগ্রত হলো কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

“নীলু সেনের হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধে হানাদার বর্বরতার প্রামাণ্য দলিল… | Prosthuti