নীলগঞ্জের মানুষ জয়নালকে সহ্য করত কেন?
উত্তর: জয়নাল মিয়াকে সবাই মোটামুটি সহ্য করে কারণ সে গ্রামের সম্পদশালী ব্যক্তি। নীলগঞ্জ গ্রামের অধিবাসীদের মধ্যে জয়নাল মিয়ার সম্পদ সবচেয়ে বেশি। সে প্রচুর বিষয়সম্পত্তির মালিক। মধুবন বাজারে তার দুটি ঘরও আছে। তবে লোকটি মেরুদণ্ডহীন এবং সবার মন রেখে কথা বলার চেষ্টা করে। গ্রামীণ সালিশিতে সবার কথাই সমর্থন করে বিচার-সমস্যা জটিল করে তোলে। তবুও সবাই তাকে মোটামুটি সহ্য করে। আর সম্পদশালী হওয়ার জন্য সে এই সুবিধাটি ভোগ করে।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
নীলগঞ্জের মানুষ জয়নালকে সহ্য করত কেন?
উত্তর