মনে করো, তুমি আকিব। একটি জাতীয় দৈনিক পত্রিকার বগুড়া প্রতিনিধি। তোমার জেলার হাজী মুহাম্মদ মহসীন আদর্শ উচ্চ বিদ্যালয়ে উদ্যাপিত 'সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা' বিষয়ক একখানা সংবাদ প্রতিবেদন রচনা করো।
উত্তর: বগুড়া হাজী মুহাম্মদ মহসীন আদর্শ উচ্চ বিদ্যালয়: সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত আকিব,বগুড়া, ২১ এপ্রিল ২০২৬ ॥ ঐতিহ্যবাহী বগুড়া হাজী মুহাম্মদ মহসীন আদর্শ উচ্চ বিদ্যালয় ২০ এপ্রিল, ২০২৬ তারিখ, রোজ সোমবার সকাল ১০টায় এক উৎসবমুখর পরিবেশে সুন্দর হাতের লেখা বিষয়ক একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল প্রতিভার একটি নতুন মাত্রা যোগ করা হয়। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের হাতের লেখার সৌন্দর্য বৃদ্ধি করার আগ্রহ তৈরি। এই প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রথমে, প্রতিযোগিতার নিয়মাবলি ব্যাখ্যা করা হয়। শিক্ষার্থীদের প্রাকৃতিক দৃশ্য, গল্প এবং বিভিন্ন বিষয় নিয়ে লিখতে উৎসাহিত করা হয়। প্রতিযোগিতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপস্থিত প্রতিযোগীরা প্রয়োজনীয় কাগজ ও কলম হাতে নিয়ে নিজ নিজ আসনে বসে। লিখতে শুরু করতেই বিদ্যালয়ের পরিবেশ আনন্দময় হয়ে ওঠে। অনেক শিক্ষার্থী সৃষ্টিশীলতা প্রকাশের জন্য বিভিন্ন রঙিন কলম ব্যবহার করেছিল, যা তাদের লেখাগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। প্রতিযোগিতার শেষে বিচারকরা লেখা গুলো মূল্যায়ন করতে শুরু করেন। বিচারকদের মধ্যে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দুইজন সহকারী শিক্ষক এবং স্থানীয় একটি লেখক সংগঠনের সদস্য। তাঁরা লেখার সৌন্দর্য, স্পষ্টতা ও সৃজনশীলতার উপর ভিত্তি করে মূল্যায়ন করেন। বিচারকরা শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তাদের লেখার পেছনের ভাবনাও জানতে চান। বিচারকেরা জানান, “এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের লেখার সৌন্দর্য বৃদ্ধির প্রতি আগ্রহ বাড়ায় এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে সাহায্য করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় মহামূল্যবান বই। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা সনদ ও প্রশংসাপত্র লাভ করেন। এছাড়াও অন্যান্য অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতার শেষে প্রধান শিক্ষক বলেন, "এমন উদ্যোগ শিক্ষার্থীদের লেখার প্রতি আগ্রহী করে এবং তাদের সৃজনশীলতার বিকাশে সহায়তা করে। আগামী দিনগুলোতে এ ধরনের আরও প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা করবেন বলেও জানান।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন · সৃজনশীল
মনে করো, তুমি আকিব। একটি জাতীয় দৈনিক পত্রিকার বগুড়া প্রতিনিধি। তোমার জেলার হাজী মুহাম্মদ মহসীন আদর্শ উচ্চ বিদ্যালয়ে উদ্যাপিত 'সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা' বিষয়ক একখানা সংবাদ প্রতিবেদন রচনা করো।
উত্তর