মোবাইল ফোন
উত্তর: মোবাইল ফোন বর্তমান বিশ্বে যেসব যন্ত্রের সাহায্যে যোগাযোগের ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হয়েছে সেগুলোর মধ্যে মোবাইল ফোন অগ্রগণ্য। মোবাইল (Mobile) একটি ইংরেজি শব্দ যার অর্থ স্থানান্তরযোগ্য। তারবিহীন এ ফোন সহজে যেকোনো স্থানে বহন করা যায় বলে 'মোবাইল ফোন' নামকরণ করা হয়েছে। মোবাইল ফোনকে সেলফোনও বলা হয়, কারণ এটি এক-একটি সেল নিয়ে কাজ করে। মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা লাভ করেছেন ড. মার্টিন কুপার। বিশ শতকের শেষ দিকে বিশ্বে মোবাইল ফোনের বাণিজ্যিক ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়। জার্মানিতে মোবাইল ফোনের প্রথম পদযাত্রা। বাংলাদেশে মোবাইল ফোনের বাণিজ্যিক ভাবে প্রচলন হয় ১৯৯৬ সালে। মোবাইল ফোনের মাধ্যমে বর্তমানে পৃথিবীর যেকোনো প্রান্তে মুহূর্তে যোগাযোগ করা সম্ভর। বিশ্বের সব মানুষ এই ফোনের মাধ্যমে প্রত্যেকের কাছাকাছি পৌঁছে গেছে। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে মানুষ জীবনকে আরও গতিশীল করতে সক্ষম হচ্ছে। হাতের মুঠোয় বিশ্বের প্রতি মুহূর্তের খবর তৎক্ষণাৎ পেয়ে যাচ্ছে। স্মার্ট ফোনে Multipurpose obiect-এর ব্যবহার শুরু হয়েছে। ঘড়ি, ক্যালেন্ডার ছাড়াও ডিজিটাল ক্যামেরায় ভিডিও ধারণ, বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার ও ইন্টারনেট সংযোগ মোবাইল ফোনকে করে তুলেছে আধনিক মানুষের অপরিহার্য অনুষঙ্গ।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৪ : অনুচ্ছেদ রচনা ও বাংলায় অনুবাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৪ : অনুচ্ছেদ রচনা ও বাংলায় অনুবাদ · সৃজনশীল
মোবাইল ফোন
উত্তর